শিরোনাম :
টেকনাফে শসার বাম্পার ফলন,সার নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান,সাবরাং কাটাবনিয়া এলাকার সৌদি প্রবাসী মো.ইলিয়াস এবং মো.শফিক,তাঁদের দাবি কিছু কুচক্রী মহল আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে টেকনাফে বিদেশি অস্ত্রসহ ৪ অস্ত্রধারী আটক  তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তুরস্ক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন,টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলমের বড় পুত্র হাফেজ আমির উদ্দিন রিফাত শাহপরীরদ্বীপে বিকাশের আড়ালে হুন্ডির ব্যবসা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা উসমান,জড়িত রয়েছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাদক,মানবপাচারকারী,হুন্ডি ব্যবসায়ীদের সাথে আন্তর্জাতিক নেটওয়ার্ক,রোহিঙ্গা হয়ে হাতিয়ে নিলেন বাংলাদেশী এনআইডি কার্ড বৃহত্তর নয়াপাড়া বাসীর অধিকার আদায়ের স্বার্থে আমরা যেকোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলী আহমেদ প্রত্যক্ষ ভোটে শাহপরীরদ্বীপে যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নুর কালাম দিনমজুর শ্রমিকদের বেতন আত্মসাৎ করার অভিযোগ উঠেছে, সাবরাং জিরো পয়েন্টের কন্ডাক্টর হারেস নামের এই ব্যাক্তির বিরুদ্ধে সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন,হেভিওয়েট প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলম,তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন বাহার ছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন,এলাকাবাসী

পাহাড় কেঁটে সাবাড় করছে হোয়াইক্যংয়ের কবির

নিজস্ব প্রতিবেদক / ৩৬৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

টেকনাফের হোয়াইক্যং এ চলছে পাহাড় কাঁটার মহোৎসব। পাহাড় কাটায় মেতে উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও কথিত ‘ইয়াবা সম্রাট’ কবির আহমদ। ৯ নং ওয়ার্ডের কম্বনিয়া পাড়া ও ডেইল পাড়ার পশ্চিম পার্শ্বে প্রকাশ্য দিবালোকে দুটি বিশাল পাহাড় কেটে সাবাড় করছে এই চক্রটি।

স্থানীয়রা জানান, ইতোমধ্যে আনুমানিক ১ হাজার গাড়ি মাটি পাহাড় কেটে সরিয়ে নেওয়া হয়েছে। পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হলেও প্রাণের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না।

অনুসন্ধানে জানা যায়, কম্বনিয়া পাড়ার মৃত আবুল মনজুরের ছেলে কবির আহমদ স্থানীয় প্রভাব খাটিয়ে পাহাড়ের মাটি বিক্রি করছে।দুটি পাহাড়ের বড় একটি অংশ ইতিমধ্যে কেটে সমতল করে ফেলা হয়েছে। ট্রাকে করে এই মাটি পাচার করা হচ্ছে বিভিন্ন স্থানে। পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই বিশাল কর্মযজ্ঞ চললেও নেপথ্যে কবিরের রাজনৈতিক ‘ভোল পরিবর্তন’ তাকে সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

রাজনৈতিক পরিচয় পরিবর্তন ও উত্থান এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও পট পরিবর্তনের পর কবির এখন ভোল পাল্টে বিএনপি কর্মী হিসেবে নিজেকে দাবি করছেন। 

পাহাড় কাঁটার বিষয়ে অভিযুক্ত কবির আহমদের কাছে জানতে চাইলে তিনি তা মিথ্যা বলে উড়িয়ে দেন।

সহকারী বন সংরক্ষক টেকনাফ ও উখিয়া মোঃ মনিরুল ইসলাম বলেন, এ ধরনের অপরাধ কোনো ভাবে কাম্য নয়, সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!