শিরোনাম :
টেকনাফ২৪.এর আইনবিষয়ক সম্পাদক এডভোকেট রবিউল আরাফাত বাপ্পা এপিপি পদে নির্বাচিত।তিনি সবার নিকট দোয়া কামনা করেন। সাবরাংয়ে যুবক হত্যা মামলায় বিএনপি নেতা ও দুই ছেলেকে পরিকল্পিতভাবে আসামি,সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ইউনিয়ন বিএনপির সাবরাং ইউনিয়ন ৩নং ওয়ার্ডে আলোচনায় হেভিওয়েট সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সৌদি প্রবাসী সম্রাট আহমদুল্লাহ। তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন পৈতৃক সম্পদের ন্যায্য অংশ দাবি করায় কালা মিয়ার বিরুদ্ধে আপন ভাই কতৃক মানহানির চেষ্টা সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকার টমটম চালক ইসলামের মেয়ে নোহা গাড়ির ধাক্কায় নিহত,ঘাতক ড্রাইভার হামিদ পলাতক মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় টেকনাফের শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার নাজমা ও সাদিয়ার সাফল্য অর্জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করলো স্টার নিউজের টেকনাফের প্রতিনিধি সাংবাদিক শহীদ উল্লাহর বড় পুত্র স্বাধীন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-টেকনাফ উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মাহমুদ কে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেখতে চান টেকনাফের ক্রীড়াবিদরা টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান শাহপরীরদ্বীপ বাসী কে সেবা দেওয়ার লক্ষ্যে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্ভোধন

টেকনাফে যুবক কে অপহরণে ব্যর্থ,হত্যার উদ্দেশ্যে গুলি 

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ / ২৬০ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬

টেকনাফে যুবক কে অপহরণে ব্যর্থ,হত্যার উদ্দেশ্যে গুলি

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকার শহীদ উল্লাহ (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তিনি একই এলাকার সোনা মিয়ার পুত্র।তার পিঠের ডান পাশে গুলি লেগেছে বলে জানা গেছে।

শনিবার (২ মে) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড রাজারছড়া এলাকার শেষ প্রান্তে ও বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শহীদ উল্লাহর ভাই শওকত জানান,দোকান থেকে বাড়ি ফেরার পথে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার রোহিঙ্গা সৈয়দ আমিন তাকে অপহরণের চেষ্টা করে।এসময় ধস্তাধস্তির একপর্যায়ে শহীদ উল্লাহর পিঠে গুলি করে দৌড়ে পালিয়ে যায়।তিনি আরও দাবি করেন, রোহিঙ্গা সৈয়দ আমিন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং সে একজন রোহিঙ্গা নাগরিক।

টেকনাফ সদর ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়া জানান,স্থানীয়দের ভাষ্য অনুযায়ী নোয়াখালীপাড়া ব্রিজে বসে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি পেছন দিক থেকে শহীদ উল্লাহকে গুলি করে পালিয়ে যায়,পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

টেকনাফ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.সুবন দাস জানান,রাত আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে শহীদ উল্লাহকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া যায়।

এদিকে শহীদ উল্লাহর প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে রেফার করা হয়।

এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ জানান,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!