সাবরাং,শাহপরীরদ্বীপের ওয়ার্ডের সীমানা নিয়ে উপজেলা পর্যায়ে ইউপি সদস্য চেয়ারম্যানদের নিয়ে গণশুনানি সম্পন্ন,প্রস্তাবিত সাবরাং থেকে অভিযোগ জমা হলেও কিন্তু শাহপরীরদ্বীপ থেকে কোন অভিযোগ জমা হয়নি
নিজস্ব প্রতিবেদক।
গেল ১৪ অক্টোবর,বুধবার বিকেলে টেকনাফ উপজেলার হল রুমে নির্বাহী কর্মকর্তা অনিক চৌধুরী এবং সীমানা নির্ধারণ কর্মকর্তা চিন্ময় বড়ূয়া মানস এর নেতৃত্বে প্রস্তাবিত সাবরাং,শাহপরীরদ্বীপের ওয়ার্ড সীমানা নির্ধারণ গণশুনানি হয়।
এতে প্রস্তাবিত সাবরাং থেকে একাধিক অভিযোগ,অনাপত্তি নির্বাহী কর্মকর্তা অনিক চৌধুরী এবং সীমানা নির্ধারণ কর্মকর্তা চিন্ময় বড়ূয়া মানস এর নিকট জমা হলেও কিন্তু শাহপরীরদ্বীপ থেকে কোন অভিযোগ,অনাপত্তি জমা হয়নি বলে জানান,সাবরাং ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল মান্নান।
আব্দুল মান্নান বলেন,গেল বুধবার,১৪ অক্টোবর,দুপুরের দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিক চৌধুরী এবং সীমানা নির্ধারণ কর্মকর্তা চিন্ময় বড়ূয়া মানস এর নেতৃত্বে প্রস্তাবিত সাবরাং,শাহপরীরদ্বীপের ওয়ার্ড নির্ধারণের সীমানা নিয়ে গণশুনানি হয়।
এতে প্রস্তাবিত সাবরাং থেকে একাধিক অভিযোগ,অনাপত্তি জমা হলেও কিন্তু আমাদের শাহপরীরদ্বীপ থেকে কোন অভিযোগ,অনাপত্তি জমা হইনি।
২য় পর্বে আসছে আরও বিস্তারিত