শিরোনাম :
টেকনাফে শসার বাম্পার ফলন,সার নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান,সাবরাং কাটাবনিয়া এলাকার সৌদি প্রবাসী মো.ইলিয়াস এবং মো.শফিক,তাঁদের দাবি কিছু কুচক্রী মহল আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে টেকনাফে বিদেশি অস্ত্রসহ ৪ অস্ত্রধারী আটক  তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তুরস্ক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন,টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলমের বড় পুত্র হাফেজ আমির উদ্দিন রিফাত শাহপরীরদ্বীপে বিকাশের আড়ালে হুন্ডির ব্যবসা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা উসমান,জড়িত রয়েছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাদক,মানবপাচারকারী,হুন্ডি ব্যবসায়ীদের সাথে আন্তর্জাতিক নেটওয়ার্ক,রোহিঙ্গা হয়ে হাতিয়ে নিলেন বাংলাদেশী এনআইডি কার্ড বৃহত্তর নয়াপাড়া বাসীর অধিকার আদায়ের স্বার্থে আমরা যেকোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলী আহমেদ প্রত্যক্ষ ভোটে শাহপরীরদ্বীপে যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নুর কালাম দিনমজুর শ্রমিকদের বেতন আত্মসাৎ করার অভিযোগ উঠেছে, সাবরাং জিরো পয়েন্টের কন্ডাক্টর হারেস নামের এই ব্যাক্তির বিরুদ্ধে সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন,হেভিওয়েট প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলম,তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন বাহার ছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন,এলাকাবাসী

কক্সবাজার মডেল প্রেসক্লাব’র পুনর্মিলনী,দোয়া ও ভোজন আয়োজন

ইব্রাহীম মাহমুদ / ২৪৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

কক্সবাজার মডেল প্রেসক্লাব’র পুনর্মিলনী,দোয়া ও ভোজন আয়োজন

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

কক্সবাজার মডেল প্রেসক্লাব’র উদ্যোগে পর্যটন এলাকার একটি অভিজাত হোটেলে সংগঠনের সদস্যদের ঈদ পুনর্মিলনী, কমিটির অভিষেক এবং সদ্য প্রয়াত সাংবাদিক এইচএম এরশাদ স্বরণে দোয়া অনুষ্ঠান ও ভোজন আয়োজন সম্পন্ন হয়েছে।

১০ এপ্রিল (শুক্রবার) বেলা ২ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ঝাঁকজমক ভাবে অনুষ্ঠানটি  আয়োজিত এ অনুষ্ঠানটি কক্সবাজার পর্যটন এলাকা কলাতলীতে অবস্থিত অভিজাত হোটেল সেন্ডি বিচ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর আগে জুমাবার নামাজের পরপরই রেষ্টুরেন্টে সকলের ভোজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক হাফেজ আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ইমতিয়াজ মাহমুদ ইমন আর উপস্থাপনা দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মনছুর আলম মুন্না। অনুষ্ঠানের সূচনালগ্নে সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক দৈনিক জনকণ্ঠ’র স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ স্মরণে এবং সাংবাদিক আনচার হেসেনের মরহুম স্ত্রী-সন্তানের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কক্সবাজার শহরের আমির ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথির বক্তৃতা রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, বক্তৃতা রাখেন দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার ব্যুরো চীফ প্রবীণ সাংবাদিক ও আইনজীবী জিএম আশেক উল্লাহ, আমার দেশের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সাংবাদিক আনচার হোসেন, নিউজ২৪-এর কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক ইরফানুল হাসান ইরফান, দেশ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহমান, বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আমিনুল ইসলাম আমিন। আরও বক্তৃতা রাখেন, আমরা কক্সবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নাজিম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক এবি ওয়াহেদ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য রনি চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী কমিটির দায়িত্বশীল ও সদস্য সাংবাদিক মাহবুব আলম মিনার, সাংবাদিক মোঃ রাসেদ, সাংবাদিক ছৈয়দ হোসাইন শাহীন, সাংবাদিক বেলাল আজাদ, সাংবাদিক ইবনে হাসান রিফাত সহ আরও অর্ধ শতাধিক সংবাদকর্মী। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোকপাত করেন। এছাড়া কক্সবাজার মডেল প্রেস ক্লাবে কোন অপেশাদার সংবাদকর্মী বা বিতর্কিত ব্যক্তি কে সদস্য না করার, কার্য নির্বাহী কমিটির যথার্থ  দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করা হয়। সব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!