শিরোনাম :
টেকনাফ২৪.এর আইনবিষয়ক সম্পাদক এডভোকেট রবিউল আরাফাত বাপ্পা এপিপি পদে নির্বাচিত।তিনি সবার নিকট দোয়া কামনা করেন। সাবরাংয়ে যুবক হত্যা মামলায় বিএনপি নেতা ও দুই ছেলেকে পরিকল্পিতভাবে আসামি,সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ইউনিয়ন বিএনপির সাবরাং ইউনিয়ন ৩নং ওয়ার্ডে আলোচনায় হেভিওয়েট সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সৌদি প্রবাসী সম্রাট আহমদুল্লাহ। তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন পৈতৃক সম্পদের ন্যায্য অংশ দাবি করায় কালা মিয়ার বিরুদ্ধে আপন ভাই কতৃক মানহানির চেষ্টা সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকার টমটম চালক ইসলামের মেয়ে নোহা গাড়ির ধাক্কায় নিহত,ঘাতক ড্রাইভার হামিদ পলাতক মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় টেকনাফের শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার নাজমা ও সাদিয়ার সাফল্য অর্জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করলো স্টার নিউজের টেকনাফের প্রতিনিধি সাংবাদিক শহীদ উল্লাহর বড় পুত্র স্বাধীন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-টেকনাফ উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মাহমুদ কে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেখতে চান টেকনাফের ক্রীড়াবিদরা টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান শাহপরীরদ্বীপ বাসী কে সেবা দেওয়ার লক্ষ্যে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্ভোধন

আজ স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (রহ.) এর ৪৯ তম মৃত্যুবার্ষিকী

রবিউল হাসান মামুন / ৩৯৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

আজ স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা,ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপকার,কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ে সদা সোচ্চার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (রহ.) এর ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রূহের মাগফিরাত কামনা করি।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (রহ.)একজন দেওবন্দী আলেম ছিলেন। ভাসানী দেওবন্দী, তবে দেওবন্দ থেকে পাস করা আলেম অর্থে না বরং তার চেয়ে বেশি। তিনি দেওবন্দী রাজনৈতিক ঐতিহ্য ধারণ করেন।দারুল উলুম দেওবন্দের প্রথম ব্যাচের ছাত্র শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসানের (রহ.) কাছে শাহ ওয়ালীউল্লাহ দেহলভীর (রহ.)রাজনৈতিক ও দার্শনিক দীক্ষা নিয়েছেন তিনি।

দেওবন্দ ঔপনিবেশিক পরাধীনতা এবং পাশ্চাত্যের প্রতি মানসিক ও বুদ্ধিবৃত্তিকভাবে অধীনস্থ থাকার বিরুদ্ধে লড়াই করার আত্মিক শক্তি অর্জনের পথ দেখাবার প্রতিশ্রুতি দিয়েই যাত্রা শুরু করেছিল। এই প্রেরণায় উজ্জীবিত হয়েছেন তিনি।

ইসলাম ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ার আত্মিক ও রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে এটা তাঁর মনে দৃঢ়মূল হয়ে গিয়েছিল।

তিনি চেয়েছেন হুকুমতে রব্বানিয়া- প্রতিপালনের গুণ সম্পন্ন এমন এক শাসন ব্যবস্থা যার প্রাথমিক কর্তব্য হচ্ছে সকলকের লালন পালন নিশ্চিত করা । ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে সকলকে মহান আল্লাহ তায়ালা লালন পালন করেন। বিধর্মী বলে কারো জন্য আলো, বাতাস, খাদ্য, পানি বন্ধ করেন না। সেটা করে জালিম, তার কোন ধর্ম নেই। জালিমের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায় সংগত । মানুষের রিজিক বা জীবনধারণের শর্তের উপর হস্তক্ষেপ করা ইসলাম বরদাশত করে না । মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (রহ) এই সহজ রাজনীতির দিক্ষা দিয়ে গেছেন। তিনি হুকুমতে রাব্বানিয়া চেয়েছেন, কোন কেন্দ্রীভূত ক্ষমতাসম্পন্ন বুর্জোয়া কিংবা সোভিয়েত কিংবা চীনা মডেলের রাষ্ট্র না।

তিনি ছিলেন গণমানুষের নেতা, আজন্মকাল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একজন রাজনৈতিক রাহবার।তাই যুগে যুগে তাঁর এই পথ অনুসরণ করতে গিয়ে জীবন কুরবান দিতে হয়েছে অসংখ্য বাংলাদেশিকে তারপরও ভাসানীর পথ অনুসরণ করা বন্ধ হয়নি।

আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের তার অন্যতম উত্তরসূরী শহীদ আবরার ফাহাদ, যিনি নতুন করে বর্তমান প্রজন্মের কাছে আধিপত্যবাদ বিরোধী বিদ্রোহ সত্তা জাগিছে।আমরা সেই মহান মানুষের উত্তরসূরী।ভাসানী নেই কিন্তু ওনার আধিপত্যবাদ বিরোধী বিদ্রোহ চলমান।

রবিউল হাসান মামুন,মানবিক সমাজকর্মী ও সংগঠক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!