ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করলো স্টার নিউজর টেকনাফের প্রতিনিধি সাংবাদিক শহীদ উল্লাহর বড় পুত্র স্বাধীন
টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম স্বাধীন।
তিনি স্টার নিউজের টেকনাফ প্রতিনিধি সাংবাদিক শহীদ উল্লাহ-এর জ্যেষ্ঠ পুত্র। বর্তমানে তিনি চকরিয়ার কোরক বিদ্যাপীঠে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত রয়েছেন।
মুজাহিদুল ইসলাম স্বাধীনের এই কৃতিত্বে পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করছে। এ সাফল্যের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি শিক্ষার্থীর এ অর্জনের পেছনে যাদের আন্তরিক পরিশ্রম, স্নেহ ও দিকনির্দেশনা রয়েছে, সেই বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন তারা।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মুজাহিদুল ইসলাম স্বাধীনকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ, অব্যাহত শিক্ষা জীবন, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সাফল্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বাবা, সাংবাদিক শহীদ উল্লাহ।
পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতেও মুজাহিদুল ইসলাম স্বাধীন তার মেধা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।