শিরোনাম :
তৃণমূলের শক্ত সমর্থন,টেকনাফ উপজেলা ছাত্রদলের নেতৃত্বে সম্ভাব্য আলোচনার নাম-ছাত্র নেতা সাইফুল ইসলাম হ্নীলার মরিচ্যাঘোনা এলাকার ইয়াবা ডন ফায়সাল ফের ইয়াবাসহ আটক হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে মেম্বাররা স্বাক্ষর দিয়েছে বিদায় আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি,সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানকে বরণ করে নিলেন ইউনিয়ন বাসী আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নই,সাংবাদিক ভাইয়েরা সঠিক যাচাই-বাছাই ছাড়া আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল মান্নান,সাবরাং ইউনিয়ন পরিষদ সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শাহপরীরদ্বীপ ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান মেম্বার তিনি উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন,সাবরাং ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ মেম্বার।তিনি সবার নিকট দোয়া ও পরামর্শ কামনা করেন টেকনাফ সদরের ২নং ওয়ার্ড উত্তর লেংগুর বিল এলাকার সড়কের বেহাল দশা,ঠিকাদারের অবহেলায় পানি বন্ধি ৫শতাধিক মানুষ। টেকনাফে নূরানী মাদ্রাসার ছাত্র নিখোঁজ,৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি জানি আলম এর সন্ধান  রামু থেকে টেকনাফের আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা পঙ্গু সৈয়দুল হক আটক,এলাকাবাসীর স্বস্তি,তার ভাই ফারুক অধরা

টেলিগ্রাম নিউজে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত-ওসি আবু জায়েদ মো. নূর

নিজস্ব প্রতিবেদক: / ৪৫৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কক্সবাজারের টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো.নূর এর বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

ওসি বলেন,একটি মহল মাদক চোরাকারবারিদের পক্ষ হয়ে পুলিশকে টার্গেট করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন,আমার নামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
এমন সংবাদ মাদক ব্যবসায় জড়িতদের আরও বেপরোয়া করে তুলতে সহায়ক ভূমিকা রাখে।

গত ১৮ অক্টোবর শনিবার কক্সবাজার জেলার একটি অনলাইন নিউজ পোর্টাল টেলিগ্রাম নিউজ-এ
৩ লাখ টাকার বিনিময়ে ইয়াবা কারবারিকে এসি গাড়ির ব্যবস্থা করলেন টেকনাফ ওসি।
এ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত।
আমি এই শিরোনামের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ওসি আবু জায়েদ মো. নূর আরও বলেন,
গত শনিবার কক্সবাজার বিজ্ঞ আদালতে মোট আটজন আসামিকে পাঠানো হয়। তাদের মধ্যে একজন নারী ও সাতজন পুরুষ আসামি ছিলেন। পুরুষ আসামিদের মধ্যে একজন ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং দুইজন ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি ছিল। প্রথমে লেগুনাযোগে পাঠানোর ব্যবস্থা করা হয়।পরে নিরাপত্তা ও আসনসংখ্যার কারণে মহিলা পুলিশসহ নারী আসামিকে অন্য গাড়িতে পাঠানো হয়।

তিনি আরও বলেন,এই ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে,
তা সম্পূর্ণ মনগড়া ও অসত্য। এটি পুলিশের স্বাভাবিক মাদকবিরোধী কার্যক্রমে বাঁধা সৃষ্টি এবং আমাকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা।
এই সংবাদের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা করা হয়েছে। কোনো সংবেদনশীল সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করা উচিত,যাতে নিরপরাধ ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি জোর দিয়ে আরও বলেন,একটি মহল মাদক চোরাকারবারিদের পক্ষ হয়ে পুলিশকে টার্গেট করে মিথ্যাচার করছে। কিন্তু আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর,কোনো অপপ্রচারে পিছপা হব না।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি আবু জায়েদ নূর দায়িত্ব নেওয়ার পর থেকে টেকনাফে মাদক চোরাকারবারিরা আতঙ্কিত হয়ে পড়েছে। পুলিশের কঠোর তৎপরতায় তারা আগের মতো প্রকাশ্যে মাদক বেচাকেনা করতে পারছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!