শিরোনাম :
সাবরাংয়ে যুবক হত্যা মামলায় বিএনপি নেতা ও দুই ছেলেকে পরিকল্পিতভাবে আসামি,সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ইউনিয়ন বিএনপির সাবরাং ইউনিয়ন ৩নং ওয়ার্ডে আলোচনায় হেভিওয়েট সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সৌদি প্রবাসী সম্রাট আহমদুল্লাহ। তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন পৈতৃক সম্পদের ন্যায্য অংশ দাবি করায় কালা মিয়ার বিরুদ্ধে আপন ভাই কতৃক মানহানির চেষ্টা সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকার টমটম চালক ইসলামের মেয়ে নোহা গাড়ির ধাক্কায় নিহত,ঘাতক ড্রাইভার হামিদ পলাতক মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় টেকনাফের শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার নাজমা ও সাদিয়ার সাফল্য অর্জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করলো স্টার নিউজের টেকনাফের প্রতিনিধি সাংবাদিক শহীদ উল্লাহর বড় পুত্র স্বাধীন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-টেকনাফ উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মাহমুদ কে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেখতে চান টেকনাফের ক্রীড়াবিদরা টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান শাহপরীরদ্বীপ বাসী কে সেবা দেওয়ার লক্ষ্যে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্ভোধন টেকনাফে একদিনে ভেসে এল তিন নারীর মরদেহ

সাবরাংয়ে যুবক হত্যা মামলায় বিএনপি নেতা ও দুই ছেলেকে পরিকল্পিতভাবে আসামি,সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ইউনিয়ন বিএনপির

টেকনাফ প্রতিনিধি / ৩৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সাবরাংয়ে যুবক হত্যা মামলায় বিএনপি নেতা ও দুই ছেলেকে পরিকল্পিতভাবে আসামি,সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ইউনিয়ন বিএনপির

টেকনাফ প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকার শফিউল্লাহ নামের এক যুবককে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ইউনিয়ন বিএনপির নেতা কামাল আহমদ ও তার দুই ছেলে আব্দুল্লাহ আল মোমান এবং আবু বক্কর কে পরিকল্পিতভাবে আসামি করা হয়েছে। এই মামলাকে “মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে সুষ্ঠু তদন্তের দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী ও সাবরাং ইউনিয়ন বিএনপি।

সোমবার বিকেলে সাবরাং ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ *নয়াপাড়া বাজারে ঘন্টাব্যাপী এই মানবন্ধন কর্মসূচি পালন করে। মানবন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কামাল আহমদের পরিবারকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, “আমরা চাই প্রকৃত অপরাধীরা দ্রুত গ্রেফতার হোক এবং নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।” তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জোর দাবি জানান।

মানবন্ধনে “মিথ্যাবাদীরা নিপাত যাক, ন্যায় বিচারের প্রতিষ্ঠা পাক” লেখা ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী শাকের আলম জানান,”তাদের আপন চাচাতো ভাই সিফাত ইসমাইল এবং মামলার বাদী ছিদ্দিকের পরিবারের সাথে মারামারি হয়। মারামারির ঘটনাস্থলে আমি ছিলাম। যদি আমি না থাকতাম আরও ৩/৪ টা খুন হতো। আমি তাদের আপন চাচাতো ভাইদের কাছ থেকে দেশীয় অস্ত্র দা-কিরিস কেড়ে নিয়েছি। কিন্তু ঘটনার সময় নিরীহ প্রতিবেশী বিএনপি নেতা কামাল এবং তাঁর দুই পুত্র মো. নোমান এবং আবুবক্করকে দেখিনি। প্রশাসনের প্রতি অনুরোধ আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত কামনা করছি।”

সাবরাং ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ হাশেম ভুলু এবং সদস্য সচিব নুরুল আলম বলেন, “আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল আহমদ ও তার দুই ছেলেকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে। আমরা ইউনিয়ন বিএনপি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিরাপরাধদের অব্যাহতি এবং প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শুভ মিত্র তালুকদার বলেন, “মামলাটির তদন্ত চলমান রয়েছে। তদন্তে যার বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!