শিরোনাম :
সাবরাং ইউনিয়ন ৩নং ওয়ার্ডে আলোচনায় হেভিওয়েট সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সৌদি প্রবাসী সম্রাট আহমদুল্লাহ। তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন পৈতৃক সম্পদের ন্যায্য অংশ দাবি করায় কালা মিয়ার বিরুদ্ধে আপন ভাই কতৃক মানহানির চেষ্টা সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকার টমটম চালক ইসলামের মেয়ে নোহা গাড়ির ধাক্কায় নিহত,ঘাতক ড্রাইভার হামিদ পলাতক মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় টেকনাফের শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার নাজমা ও সাদিয়ার সাফল্য অর্জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করলো স্টার নিউজের টেকনাফের প্রতিনিধি সাংবাদিক শহীদ উল্লাহর বড় পুত্র স্বাধীন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-টেকনাফ উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মাহমুদ কে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেখতে চান টেকনাফের ক্রীড়াবিদরা টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান শাহপরীরদ্বীপ বাসী কে সেবা দেওয়ার লক্ষ্যে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্ভোধন টেকনাফে একদিনে ভেসে এল তিন নারীর মরদেহ বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদ টেকনাফ উপজেলা শাখার ৪১ বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন,যুগ্ম আহবায়ক হলেন,আবছার খাঁন জয়

টেকনাফে একদিনে ভেসে এল তিন নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক / ২২৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

টেকনাফে একদিনে ভেসে এল তিন নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ,সেন্টমার্টিন ও রাজারছড়ার সৈকত থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত পরিচয় তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো বিকৃত ও পচাগলা হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয়দের ধারণা,মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দিয়ে আসার পথে নৌকাডুবির ঘটনায় মরদেহগুলো সাগরে ভেসে আসতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব বলেন,বুধবার সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলাপাড়ার সৈকত থেকে প্রথম মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরনের পোশাক দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,মরদেহটি কোনো রোহিঙ্গা নারীর হতে পারে।

একই দিন দুপুরে সেন্ট মার্টিনের পশ্চিম সৈকত থেকে জোয়ারের পানিতে ভেসে আসা আরেকটি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন,দীর্ঘ সময় সাগরের পানিতে থাকায় মরদেহটি পচে গেছে। মাথাও বিচ্ছিন্ন ছিল। এ কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ওসমান গণি বলেন,বৈরী আবহাওয়ার কারণে মরদেহটি নৌপথে টেকনাফ বা কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তাই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ধর্মীয় রীতি অনুসরণ করে স্থানীয় কবরস্থানে মরদেহটি দাফন করা হয়েছে।

বুধবার বিকেলে টেকনাফ সদরের রাজারছড়ার সৈকতে ভেসে আসে আরও একটি হাড্ডিসার নারীর মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহটি কঙ্কালসার হয়ে যাওয়ায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো সম্ভব হয়নি। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ পৌরসভার মাধ্যমে ধর্মীয় রীতি অনুসরণ করে মরদেহটি দাফন করা হয়েছে।

কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এ কারণে টানা ৮ দিন ধরে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে সমুদ্রপথে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!