শিরোনাম :
সাবরাং ইউনিয়ন ৩নং ওয়ার্ডে আলোচনায় হেভিওয়েট সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সৌদি প্রবাসী সম্রাট আহমদুল্লাহ। তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন পৈতৃক সম্পদের ন্যায্য অংশ দাবি করায় কালা মিয়ার বিরুদ্ধে আপন ভাই কতৃক মানহানির চেষ্টা সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকার টমটম চালক ইসলামের মেয়ে নোহা গাড়ির ধাক্কায় নিহত,ঘাতক ড্রাইভার হামিদ পলাতক মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় টেকনাফের শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার নাজমা ও সাদিয়ার সাফল্য অর্জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করলো স্টার নিউজের টেকনাফের প্রতিনিধি সাংবাদিক শহীদ উল্লাহর বড় পুত্র স্বাধীন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-টেকনাফ উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মাহমুদ কে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেখতে চান টেকনাফের ক্রীড়াবিদরা টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান শাহপরীরদ্বীপ বাসী কে সেবা দেওয়ার লক্ষ্যে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্ভোধন টেকনাফে একদিনে ভেসে এল তিন নারীর মরদেহ বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদ টেকনাফ উপজেলা শাখার ৪১ বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন,যুগ্ম আহবায়ক হলেন,আবছার খাঁন জয়

সাবরাং পূর্ব পুরান পাড়া এলাকায় চাচাতো ভাইদের হামলায় নিহত শফিউল্লাহর মৃত্যুকে কেন্দ্র করে নিরীহ প্রতিবেশী বিএনপি নেতা কামাল এর পরিবার কে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ,ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

টেকনাফ ২৪. ডেস্ক / ১৯৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সাবরাং পূর্ব পুরান পাড়া এলাকায় চাচাতো ভাইদের হামলায় নিহত শফিউল্লাহর মৃত্যুকে কেন্দ্র করে নিরীহ প্রতিবেশী বিএনপি নেতা কামাল এর পরিবার কে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ,ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

টেকনাফ২৪,ডেক্স

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের পূর্ব পুরান পাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত শনিবার বিকাল ৪টার দিকে আপন দুই ভাই মৌলভী জহির আহমদ এবং হাফেজ মোক্তার আহমদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় আপন চাচাতো ভাই ইসহাক এর স্ত্রী আসমার কাঠের তক্তার আঘাতে কলেজ পড়ুয়া ছাত্র শফিউল্লাহ নিহত হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নিহত শফিউল্লাহ পরিবার নিরীহ প্রতিবেশী বিএনপি নেতা কামাল এবং তাঁর দুই পুত্র মো.নোমান,কিশোর আবুবক্কর কে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে,বিষয়টি কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।

স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী আজম উল্লাহ সাংবাদিকদের জানান,তাদের আপন চাচাতো ভাইদের মারামারির ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম,সাবরাং ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল এবং তাঁর দুই পুত্র নোমান এবং কিশোর বক্কর কে আমি ঘটনাস্থলে দেখিনি।ঘটনা হয়েছে যে,তাদের আপন চাচাতো ভাইদের মধ্যে আমি স্বচক্ষে দেখেছি কিন্তু নিহত শফিউল্লাহর পরিবার শফিউল্লাহর মৃত্যুকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে নিরীহ প্রতিবেশী ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল এর পরিবার কে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে,সরজমিনে এসে সঠিক যাচাই-বাছাই করার জন্য।

প্রত্যক্ষদর্শী শাকের আলম নামের আরেক ব্যাক্তি জানান,তাদের আপন চাচাতো ভাইদের মারামারির সময় ঘটনাস্থলে আমি ছিলাম,যদি আমি না থাকতাম আরও ৩/৪ টা খুন হতো।আমি তাদের আপন চাচাতো ভাইদের কাছ থেকে দেশীয় অস্ত্র দা কিরিস কেড়ে নিয়েছি কিন্তু ঘটনার সময় নিরীহ প্রতিবেশী বিএনপি নেতা কামাল এবং তাঁর দুই পুত্র মো.নোমান এবং আবুবক্কর কে দেখেনি।প্রশাসনের প্রতি অনুরোধ আমি এই  ঘটনার সুষ্ঠু তদন্ত কামনা করছি।

ভুক্তভোগী নিরীহ বিএনপি নেতা কামাল এর পরিবারের দাবি,হাফেজ মোক্তার আহমদের পরিবারের সাথে তার আপন ভাই মাওলানা জহির আহমেদের পরিবারের সাথে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।এই ঘটনা কে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনার সাথে তাঁদের পরিবারের সদস্য বিএনপি নেতা কামাল, তাদের দুই পুত্র আব্দুল্লাহ আল নোমান এবং আবু বক্করের কোনো সম্পৃক্ততা ছিল না।এমনকি সংঘর্ষের সময় তারা ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন না। কিন্তু আমারা প্রতিবেশী হওয়ায় পরিকল্পিত ভাবে আমাদের পরিবারকে হত্যাকাণ্ডে জড়িত করে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।আমি এর সঠিক বিচার কামনা করছি।

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ মেম্বার স্থানীয়দের বরাতে বলেন,জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।এ সময় শফিউল্লাহর আপন চাচাতো ভাই ইসহাকের স্ত্রী আসমা আক্তারের কাঠের তক্তা দিয়ে শফিউল্লাহর মাথায় আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত আসামিদের বিরুদ্ধে আইনের আওতায় আনা হোক, সুষ্ঠু তদন্তের সাপেক্ষে নিরীহ লোকদেরকে আসামি না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!