প্রকাশিত মিথ্যা সংবাদের নিন্দা জানান,হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম শাহিন।
প্রেস বিজ্ঞপ্তি।
প্রকাশিত মিথ্যা সংবাদের নিন্দা জানান,হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম শাহিন। তিনি বলেন,আমি কক্সবাজার জেলা বাসী কে জানাচ্ছি,আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। আমার সংগঠনের কিছু কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।আমি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।আমার বিরুদ্ধে যা তোলা হয়েছে, সবকিছু মিথ্যা বানোয়াট অপপ্রচার।আমি মাদকের ব্যবসা এবং মানবপাচারের সাথে সম্পৃক্ত নাই।
টেকনাফ থানার পুলিশ,র্যাব,নৌবাহিনী আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি।যদি আমি অপরাধ করে থাকি আপনাদের কাছে এসে আত্মসমর্পণ করবো।আপনারা কোন কুচক্রী মহলের কথা শুনবেন না।আপনারা সঠিক তদন্ত করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন প্রয়োজনে।
প্রতিবাদকারী, মোহাম্মদ আলম শাহিন,হ্নীলা ইউনিয়ন, উত্তর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।