প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান,সাবরাং পুরান পাড়া এলাকার যুবদল নেতা শাকের আলম,তিনি জানান, আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলার আসামি হয়ে হারিয়েছি স্ত্রী সন্তান, দেখেনি মৃত মায়ের মুখ,দীর্ঘদিন ধরে ছিলাম কারাগারে, কিছু কুচক্রী মহল সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।প্রশাসনের প্রতি অনুরোধ,মিথ্যা নিউজে বিভ্রান্ত না হয়ে সরজমিনে এসে সঠিক যাচাই-বাছাই করে যদি প্রমাণ পেয়ে থাকেন, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানাচ্ছি।
আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছি।
প্রতিবাদ কারী শাকের আলম,পিতা- মৃত আব্দুল্লাহ মেম্বার। সাবরাং ইউনিয়ন,৬নং ওয়ার্ড পুরান পাড়া।