শিরোনাম :
টেকনাফে শসার বাম্পার ফলন,সার নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান,সাবরাং কাটাবনিয়া এলাকার সৌদি প্রবাসী মো.ইলিয়াস এবং মো.শফিক,তাঁদের দাবি কিছু কুচক্রী মহল আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে টেকনাফে বিদেশি অস্ত্রসহ ৪ অস্ত্রধারী আটক  তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তুরস্ক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন,টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলমের বড় পুত্র হাফেজ আমির উদ্দিন রিফাত শাহপরীরদ্বীপে বিকাশের আড়ালে হুন্ডির ব্যবসা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা উসমান,জড়িত রয়েছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাদক,মানবপাচারকারী,হুন্ডি ব্যবসায়ীদের সাথে আন্তর্জাতিক নেটওয়ার্ক,রোহিঙ্গা হয়ে হাতিয়ে নিলেন বাংলাদেশী এনআইডি কার্ড বৃহত্তর নয়াপাড়া বাসীর অধিকার আদায়ের স্বার্থে আমরা যেকোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলী আহমেদ প্রত্যক্ষ ভোটে শাহপরীরদ্বীপে যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নুর কালাম দিনমজুর শ্রমিকদের বেতন আত্মসাৎ করার অভিযোগ উঠেছে, সাবরাং জিরো পয়েন্টের কন্ডাক্টর হারেস নামের এই ব্যাক্তির বিরুদ্ধে সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন,হেভিওয়েট প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলম,তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন বাহার ছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন,এলাকাবাসী

টেকনাফে শ্রমিক ফেডারেশনের নেতার হাতে শিবির কর্মী খুন,বিয়ের পিঁড়িতে বসা হলোনা শিবির কর্মী শফিউল্লাহর

টেকনাফ২৪.ডেস্ক  / ৪৮৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

কক্সবাজারের টেকনাফে জমির বিরোধের জেরে শফিউল্লাহ নামের এক শিবির কর্মী নিহত হয়েছেন।নিহত শফিউল্লাহ টেকনাফের সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব পুরান পাড়া এলাকার হাফেজ মোক্তার আহমদ এর ছোট ছেলে।

গতকাল শনিবার (৪জুলাই) আসরের নামাজের পর নিজ বাড়ির সামনে প্রতিপক্ষ আপন চাচাতো ভাই সাবরাং ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের নেতা সিফাত ইসমাইলের হামলায় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন,নিহত শফিউল্লাহর বড় ভাই হাবিব উল্লাহ।এদিকে এলাকাবাসী ও পরিবারের অভিযোগ জমি-সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আপন চাচাতো ভাইয়েরা শিবির কর্মী কলেজ পড়ুয়া ছাত্র শফিউল্লাহ কে হত‍্যা করেছে।

নিহত শফিউল্লাহর বড় ভাই হাবিব উল্লাহ জানান, চলাচলের রাস্তা নিয়ে বিষয়টি আদালতে বিচারাধীন ছিলো।বিচার শেষ হওয়ার আগেই আমার চাচা সাবেক সাবরাং ইউনিয়ন জামায়াতের নেতা মৌলভী জহির আহমদ এবং তার বড় ছেলে সিফাত ইসমাইল, ইসহাক,ইদ্রিস,ইলিয়াস ও ওসামাসহ কয়েকজন মিলে আমাদের ওপর এলোপাথাড়ি হামলা চালায়।

একপর্যায়ে আমার ছোট ভাই কলেজ পড়ুয়া ছাত্র শফিউল্লাহ কে বেধড়ক মারধর করা হয়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নুরুল আমিন নামের এক যুবক জানান,মাত্র ৯দিন পূর্বে নিহত শফিউল্লাহর বিয়ের আকদ সম্পন্ন হয়েছে।ধুমধাম করে বিয়ের আয়োজন করার প্রস্তুতির মধ্যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শুভ মিত্র ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, কক্সবাজার সদর থানা থেকে আমরা একটি বার্তা পেয়েছি যে,শফিউল্লাহ নামের এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন।

সত‍্যতা জানার জন‍্য ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে জানতে পেরেছি,জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নিলে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!