সৌদি আরবের মদিনায় বসবাসকারী ভিসার দালাল প্রতারক কুমিল্লার বেলাল কে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা-যোগাযোগ করুন 01864576044
টেকনাফ সংবাদ দাতা।
কুমিল্লার শীর্ষ আদম পাচারকারী শরীফ এবং তার ভাই সৌদি প্রবাসী মদিনায় বসবাসকারী বেলাল এর বিরুদ্ধে ৩৫ লাখ টাকাসহ পাসপোর্ট হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা জানান,শীর্ষ আদম পাচারকারী ঢাকায় বসবাস কারী কুমিল্লার শরীফ এবং তার ভাই সৌদি প্রবাসী বেলাল কর্তৃক টেকনাফের মৌলভী রশিদ এবং মহেশখালীয়া পাড়ার আব্দুল্লাহ,মিঠাপানির ছড়ার হারুন,একই এলাকার অসহায় শাহাবুদ্দিনকে একামা দিবে বলে ৩৫ লক্ষ টাকাসহ একটি পাসপোর্ট হাতিয়ে নিয়েছে সৌদি প্রবাসী অসহায় মোঃ আমিন এর কাছ থেকে।যেখানে সৌদি প্রবাসী মোঃ আমিনের দীর্ঘদিনের জমানো টাকা ছিলো ১০ লক্ষ টাকা। বর্তমানে সৌদি প্রবাসী মোঃ আমিন টেনশনে মানসিক রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে সৌদি প্রবাসী মোঃ আমিন আমাদের জানান,সৌদি প্রবাসী প্রতারক বেলাল দীর্ঘদিন ধরে মদিনায় বসবাস করে আসছে,সে সুবাদে মোঃ আমিন এর সাথে গভীর সম্পর্ক হয়,আমার সরলতার সুযোগ নিয়ে সৌদি প্রবাসী প্রতারক বেলাল আমার কাছ থেকে ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। যার প্রমাণ সবকিছু আমার কাছে সবকিছু আছে।আমি ঢাকায় বসবাসকারী প্রতারক শরীফের মাধ্যমে সৌদি আরব প্রবাসী প্রতারক বেলালকে টাকা গুলো দিয়েছি বেলাল এবং শরীফ দুজনই আপন ভাই।সর্বমোট টাকা হচ্ছে ৩৫ লক্ষ টাকা। আমি টেনশন করে বর্তমানে অসুস্থ হয়ে সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।
দেশে যাওয়ার মতো আমার আর কোন সম্বল নাই।যা ছিলো সবকিছু প্রতারণার মাধ্যমে সৌদি প্রবাসী বেলাল আমার কাছ থেকে টাকা গুলো হাতিয়ে নিয়েছে।আমি বেলাল এবং তার ভাই প্রতারক শরীফের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করার জন্য প্রস্তুতি নিয়েছি।