সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার এবং হয়রানিমূলক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন।
সম্প্রতি ❝টেকনাফে সক্রিয় মানবপাচারের মাস্টারমাইন্ড চক্র❞ ও ❝ টেকনাফে ইয়াবা ডন খ্যাত করিমের নেতৃত্বে ইউপি সদস্য ও দুই ভাইয়ের উপর হামলা❞ শিরোনামে সংবাদ প্রকাশ করায় দৈনিক ইনকিলাবের টেকনাফ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব এর
বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু ভুঁইফোড় পোর্টালে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, যা সাংবাদিকতার পেশাগত স্বাধীনতার ওপর হুমকি হিসেবে গণ্য করা হচ্ছে।
এছাড়া নির্দিষ্ট কোনো গোষ্ঠীর স্বার্থ হাসিলে বা সত্য প্রকাশে বাধা দিতে যে পরিকল্পিত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, তার নিন্দা জানানো হয়েছে।
পাশাপাশি ভুয়া আইডি ও পেইজ ব্যবহার করে অপপ্রচারকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সর্বশেষ, সাংবাদিকদের ব্যক্তিগত ছবি বিকৃত করে বা নাম ব্যবহার করে ভুয়া সংবাদ প্রচারের মাধ্যমে যে মানহানি করা হচ্ছে, তার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।