শিরোনাম :
টেকনাফে শসার বাম্পার ফলন,সার নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান,সাবরাং কাটাবনিয়া এলাকার সৌদি প্রবাসী মো.ইলিয়াস এবং মো.শফিক,তাঁদের দাবি কিছু কুচক্রী মহল আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে টেকনাফে বিদেশি অস্ত্রসহ ৪ অস্ত্রধারী আটক  তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তুরস্ক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন,টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলমের বড় পুত্র হাফেজ আমির উদ্দিন রিফাত শাহপরীরদ্বীপে বিকাশের আড়ালে হুন্ডির ব্যবসা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা উসমান,জড়িত রয়েছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাদক,মানবপাচারকারী,হুন্ডি ব্যবসায়ীদের সাথে আন্তর্জাতিক নেটওয়ার্ক,রোহিঙ্গা হয়ে হাতিয়ে নিলেন বাংলাদেশী এনআইডি কার্ড বৃহত্তর নয়াপাড়া বাসীর অধিকার আদায়ের স্বার্থে আমরা যেকোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলী আহমেদ প্রত্যক্ষ ভোটে শাহপরীরদ্বীপে যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নুর কালাম দিনমজুর শ্রমিকদের বেতন আত্মসাৎ করার অভিযোগ উঠেছে, সাবরাং জিরো পয়েন্টের কন্ডাক্টর হারেস নামের এই ব্যাক্তির বিরুদ্ধে সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন,হেভিওয়েট প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলম,তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন বাহার ছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন,এলাকাবাসী

টেকনাফে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই ১৮ বসতঘর

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ / ৩৩৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

টেকনাফে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই ১৮ বসতঘর

ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ ফুলেরডেইল এলাকার জেলে পাড়ায় অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে শিশুসহ কয়েকজন আহত এবং কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১২ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ ফুলেরডেইলের জেলে পাড়ায় এ ঘটনা ঘটে।

জেলে পাড়ার বাসিন্দা মিজান বলেন,মঙ্গলবার রাত ১২টার দিকে হঠাৎ করে জেলে পাড়ায় আগুনের সূত্রপাত হয়। দাউদাউ করে আগুন জ্বলতে থাকলে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় দুই থেকে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। বাসিন্দারা ঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেননি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা তালেব বলেন,সবাই যখন ঘুমন্ত অবস্থায় ছিল তখন স্থানীয়দের চিৎকার শুনে বেরিয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। আসবাবপত্র বা জরুরি কোনো কিছু বের করার সুযোগ পাননি তারা। পরনের কাপড় ছাড়া এখন আর তাদের কিছুই নেই। খোলা আকাশের নিচে মানবেতর সময় পার করছেন ক্ষতিগ্রস্তরা। ঘরগুলো পাশাপাশি এবং কাঠ ও বাঁশ দিয়ে তৈরি হওয়ায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টেকনাফ স্টেশনের কর্মকর্তা জামিন মিয়া বলেন,মঙ্গলবার মধ্যরাতে হ্নীলা জেলেপাড়ায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!