শিরোনাম :
টেকনাফ২৪.এর আইনবিষয়ক সম্পাদক এডভোকেট রবিউল আরাফাত বাপ্পা এপিপি পদে নির্বাচিত।তিনি সবার নিকট দোয়া কামনা করেন। সাবরাংয়ে যুবক হত্যা মামলায় বিএনপি নেতা ও দুই ছেলেকে পরিকল্পিতভাবে আসামি,সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ইউনিয়ন বিএনপির সাবরাং ইউনিয়ন ৩নং ওয়ার্ডে আলোচনায় হেভিওয়েট সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সৌদি প্রবাসী সম্রাট আহমদুল্লাহ। তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন পৈতৃক সম্পদের ন্যায্য অংশ দাবি করায় কালা মিয়ার বিরুদ্ধে আপন ভাই কতৃক মানহানির চেষ্টা সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকার টমটম চালক ইসলামের মেয়ে নোহা গাড়ির ধাক্কায় নিহত,ঘাতক ড্রাইভার হামিদ পলাতক মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় টেকনাফের শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার নাজমা ও সাদিয়ার সাফল্য অর্জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করলো স্টার নিউজের টেকনাফের প্রতিনিধি সাংবাদিক শহীদ উল্লাহর বড় পুত্র স্বাধীন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-টেকনাফ উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মাহমুদ কে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেখতে চান টেকনাফের ক্রীড়াবিদরা টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান শাহপরীরদ্বীপ বাসী কে সেবা দেওয়ার লক্ষ্যে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্ভোধন

টেকনাফে মুরগির খামার থেকে মালিকবিহীন ৫ লক্ষ ইয়াবা উদ্ধার করলো পুলিশ,পলাতক আসামি নুরুল হোসাইন

ইব্রাহীম মাহমুদ / ২৫১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

টেকনাফে মুরগির খামার থেকে মালিকবিহীন ৫ লক্ষ ইয়াবা উদ্ধার করলো পুলিশ,পলাতক আসামি নুরুল হোসাইন

ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার নুরুল হোসাইনের মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।

এ ঘটনায় খামারের মালিক নুরুল হোসাইন (৩০) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ এপ্রিল রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল উখিয়া-টেকনাফ সার্কেলের নেতৃত্বে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭নম্বর ওয়ার্ড এলাকায় নুরুল হোসাইন নামের এক ব্যক্তির মুরগির খামারে অভিযান চালায়। অভিযানকালে খামারের একটি ছোট কক্ষের ভেতরে খাটের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি ইঁট সদৃশ ইয়াবার প্যাকেট পাওয়া যায়,যার মোট পরিমাণ প্রায় ৫ লাখ পিস। পলাতক আসামি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রঙ্গীখালী এলাকার বাসিন্দা গুরা মিয়ার ছেলে নুরুল হোসাইন(৩২)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান,মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতেই টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় নুরুল হোসাইনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!