শিরোনাম :
টেকনাফে যুবক কে অপহরণে ব্যর্থ,হত্যার উদ্দেশ্যে গুলি  টেকনাফ উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত  সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন অপপ্রচার এবং হয়রানিমূলক সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন,গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন টেকনাফ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুশ শরীফ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন নবগঠিত সাবরাং ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরা আল্লামা আহমদ শফি (রঃ) ও আল্লামা জুনাইদ বাবুনগরীর (রঃ) এর কবর জিয়ারত করলেন,টেকনাফ সদর ইউপির ৩নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সাইফুল ইসলাম চট্টগ্রাম থেকে মায়ানমারে সিমেন্ট পাচার,মূলহোতা আজিম উল্লাহ সহ আটক-১৪  সাবরাং ইউনিয়ন শাখার কৃষক দলের ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা নোয়াখালী জুম্মা পাড়ার শীর্ষ মানবপাচারকারী জহির আহমদ প্রসাশনের ধরাছোঁয়ার বাইরে,রয়েছে মানবপাচারের মামলা,ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা টেকনাফে আবারও জেগে উঠছে সাংবাদিকতার প্রাচীন অঙ্গন টেসাস ট্রলার ডুবির ঘটনায় দালাল চক্রের তালিকায় বাহার ছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়া এলাকার জহির আহমদের নাম শীর্ষে রয়েছে

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

প্রতিবেদকের নাম / ১৭২ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি।

রাজধানীর নগর ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করতে একাধিক ডিজিটাল উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অটোরিকশা, হকার, চায়ের দোকান ও বাজার ব্যবস্থাপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে চারটি নতুন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি ডিএসসিসির সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মোঃ আব্দুস সালাম।

সভায় আলোচিত প্রকল্প গুলো হলো ডিজিটাল অটোরিকশা পাস, ডিজিটাল হকার পাস, ডিজিটাল টি-স্টল পাস এবং ডিজিটাল বাজার ব্যবস্থাপনা। সংশ্লিষ্টরা প্রকল্প গুলোর বাস্তবায়ন কৌশল, অংশীদারিত্ব এবং সম্ভাব্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভা শেষে প্রশাসক সংশ্লিষ্ট দপ্তর গুলোকে প্রকল্প গুলো পাইলট আকারে বাস্তবায়নের নির্দেশ দেন। পরিকল্পনা অনুযায়ী,পর্যায়ক্রমে প্রায় ছয় লাখ অটোরিকশা, হকার, চায়ের দোকান এবং রাজধানীর ৮৬টি বাজারকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে।

ডিজিটাল হকার পাসের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা পাবেন ক্ষুদ্রঋণ, স্বাস্থ্যসেবা এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ। একইসঙ্গে চা-স্টল ও বাজার ব্যবস্থাপনায় ডিজিটাল নিবন্ধন চালুর মাধ্যমে সেবার মান উন্নয়ন এবং স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে নগর ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে, রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনমান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে প্রতিবেশী প্ল্যাটফর্ম ও এগ্রো চেইন বাংলাদেশের ফাউন্ডার ও সিইও আর কে রিপন বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অটোরিকশা চালক, হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনা সম্ভব হবে। এতে তাদের আয় বৃদ্ধি পাবে এবং নগর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে, মেয়রের নির্দেশনায় ‘নাগরিক ভাবনা’ নামে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধি, নাগরিক ও ব্যবসায়ীরা অংশ নিয়ে প্রকল্প নিয়ে মতামত প্রদান করবেন।

সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া প্রকল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!