শিরোনাম :
তৃণমূলের শক্ত সমর্থন,টেকনাফ উপজেলা ছাত্রদলের নেতৃত্বে সম্ভাব্য আলোচনার নাম-ছাত্র নেতা সাইফুল ইসলাম হ্নীলার মরিচ্যাঘোনা এলাকার ইয়াবা ডন ফায়সাল ফের ইয়াবাসহ আটক হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে মেম্বাররা স্বাক্ষর দিয়েছে বিদায় আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি,সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানকে বরণ করে নিলেন ইউনিয়ন বাসী আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নই,সাংবাদিক ভাইয়েরা সঠিক যাচাই-বাছাই ছাড়া আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল মান্নান,সাবরাং ইউনিয়ন পরিষদ সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শাহপরীরদ্বীপ ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান মেম্বার তিনি উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন,সাবরাং ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ মেম্বার।তিনি সবার নিকট দোয়া ও পরামর্শ কামনা করেন টেকনাফ সদরের ২নং ওয়ার্ড উত্তর লেংগুর বিল এলাকার সড়কের বেহাল দশা,ঠিকাদারের অবহেলায় পানি বন্ধি ৫শতাধিক মানুষ। টেকনাফে নূরানী মাদ্রাসার ছাত্র নিখোঁজ,৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি জানি আলম এর সন্ধান  রামু থেকে টেকনাফের আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা পঙ্গু সৈয়দুল হক আটক,এলাকাবাসীর স্বস্তি,তার ভাই ফারুক অধরা

সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদ প্রসঙ্গে Rising English Hub-এর বিবৃতি

টেকনাফ ২৪. ডেস্ক / ১৮৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদ প্রসঙ্গে Rising English Hub-এর বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি:

Rising English Hub সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে Rising English Hub-এর একজন শিক্ষক ও একজন ছাত্রীকে কেন্দ্র করে যে সংবাদ প্রচারিত হচ্ছে, সে বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিম্নোক্ত বক্তব্য প্রদান করা যাচ্ছে—

উক্ত ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত এবং এর সাথে প্রতিষ্ঠানের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। সংশ্লিষ্ট শিক্ষক ও ছাত্রী পূর্বপরিচিত ছিলেন এবং তারা নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

উল্লেখ্য, কোচিং সেন্টারে অধ্যয়নকালীন সময়ে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত বা অসংগত আচরণ প্রতিষ্ঠানের নজরে আসেনি। তদুপরি, পবিত্র রমজান মাস ও ঈদ উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকার সুযোগও ছিল না। ফলে যৌক্তিকভাবে প্রতীয়মান হয় যে, ঘটনাটি প্রতিষ্ঠানের বাইরে সংঘটিত হয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর তথ্য ও মন্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, তা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। সকলের প্রতি বিনীত অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য।

তবে,ভবিষ্যতে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কোনো সুনির্দিষ্ট ও প্রমাণযোগ্য অভিযোগ পাওয়া গেলে, তা গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বহিষ্কারসহ কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

Rising English Hub সবসময় একটি সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

ধন্যবাদান্তে,পরিচালনা পর্ষদRising English Hub


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!