শিরোনাম :
সাবরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন তরুণ ছাত্রনেতা ইয়াছিন আরফাত টেকনাফে শসার বাম্পার ফলন,সার নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান,সাবরাং কাটাবনিয়া এলাকার সৌদি প্রবাসী মো.ইলিয়াস এবং মো.শফিক,তাঁদের দাবি কিছু কুচক্রী মহল আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে টেকনাফে বিদেশি অস্ত্রসহ ৪ অস্ত্রধারী আটক  তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তুরস্ক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন,টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলমের বড় পুত্র হাফেজ আমির উদ্দিন রিফাত শাহপরীরদ্বীপে বিকাশের আড়ালে হুন্ডির ব্যবসা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা উসমান,জড়িত রয়েছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাদক,মানবপাচারকারী,হুন্ডি ব্যবসায়ীদের সাথে আন্তর্জাতিক নেটওয়ার্ক,রোহিঙ্গা হয়ে হাতিয়ে নিলেন বাংলাদেশী এনআইডি কার্ড বৃহত্তর নয়াপাড়া বাসীর অধিকার আদায়ের স্বার্থে আমরা যেকোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলী আহমেদ প্রত্যক্ষ ভোটে শাহপরীরদ্বীপে যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নুর কালাম দিনমজুর শ্রমিকদের বেতন আত্মসাৎ করার অভিযোগ উঠেছে, সাবরাং জিরো পয়েন্টের কন্ডাক্টর হারেস নামের এই ব্যাক্তির বিরুদ্ধে সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন,হেভিওয়েট প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলম,তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

প্রতিবেদকের নাম / ২৮৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ঢাকা দক্ষিণে ডিজিটালাইজেশন: অটোরিকশা, হকার ও বাজার ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া

সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি।

রাজধানীর নগর ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করতে একাধিক ডিজিটাল উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অটোরিকশা, হকার, চায়ের দোকান ও বাজার ব্যবস্থাপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে চারটি নতুন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি ডিএসসিসির সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মোঃ আব্দুস সালাম।

সভায় আলোচিত প্রকল্প গুলো হলো ডিজিটাল অটোরিকশা পাস, ডিজিটাল হকার পাস, ডিজিটাল টি-স্টল পাস এবং ডিজিটাল বাজার ব্যবস্থাপনা। সংশ্লিষ্টরা প্রকল্প গুলোর বাস্তবায়ন কৌশল, অংশীদারিত্ব এবং সম্ভাব্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভা শেষে প্রশাসক সংশ্লিষ্ট দপ্তর গুলোকে প্রকল্প গুলো পাইলট আকারে বাস্তবায়নের নির্দেশ দেন। পরিকল্পনা অনুযায়ী,পর্যায়ক্রমে প্রায় ছয় লাখ অটোরিকশা, হকার, চায়ের দোকান এবং রাজধানীর ৮৬টি বাজারকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে।

ডিজিটাল হকার পাসের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা পাবেন ক্ষুদ্রঋণ, স্বাস্থ্যসেবা এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ। একইসঙ্গে চা-স্টল ও বাজার ব্যবস্থাপনায় ডিজিটাল নিবন্ধন চালুর মাধ্যমে সেবার মান উন্নয়ন এবং স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে নগর ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে, রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনমান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে প্রতিবেশী প্ল্যাটফর্ম ও এগ্রো চেইন বাংলাদেশের ফাউন্ডার ও সিইও আর কে রিপন বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অটোরিকশা চালক, হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনা সম্ভব হবে। এতে তাদের আয় বৃদ্ধি পাবে এবং নগর অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে, মেয়রের নির্দেশনায় ‘নাগরিক ভাবনা’ নামে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধি, নাগরিক ও ব্যবসায়ীরা অংশ নিয়ে প্রকল্প নিয়ে মতামত প্রদান করবেন।

সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া প্রকল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!