শিরোনাম :
টেকনাফ২৪.এর আইনবিষয়ক সম্পাদক এডভোকেট রবিউল আরাফাত বাপ্পা এপিপি পদে নির্বাচিত।তিনি সবার নিকট দোয়া কামনা করেন। সাবরাংয়ে যুবক হত্যা মামলায় বিএনপি নেতা ও দুই ছেলেকে পরিকল্পিতভাবে আসামি,সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ইউনিয়ন বিএনপির সাবরাং ইউনিয়ন ৩নং ওয়ার্ডে আলোচনায় হেভিওয়েট সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সৌদি প্রবাসী সম্রাট আহমদুল্লাহ। তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন পৈতৃক সম্পদের ন্যায্য অংশ দাবি করায় কালা মিয়ার বিরুদ্ধে আপন ভাই কতৃক মানহানির চেষ্টা সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকার টমটম চালক ইসলামের মেয়ে নোহা গাড়ির ধাক্কায় নিহত,ঘাতক ড্রাইভার হামিদ পলাতক মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় টেকনাফের শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার নাজমা ও সাদিয়ার সাফল্য অর্জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করলো স্টার নিউজের টেকনাফের প্রতিনিধি সাংবাদিক শহীদ উল্লাহর বড় পুত্র স্বাধীন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-টেকনাফ উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মাহমুদ কে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেখতে চান টেকনাফের ক্রীড়াবিদরা টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান শাহপরীরদ্বীপ বাসী কে সেবা দেওয়ার লক্ষ্যে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্ভোধন

টেকনাফে নামের মিল থাকায় মুয়াজ্জিনকে হত্যা মামলায় আসামী; জনমনে বিভ্রান্তি ও নিন্দার ঝড়

জসিম উদ্দিন টিপু / ৩৩১ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারের টেকনাফে নামের মিল থাকায় স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিনকে ডাকাত সাজিয়ে হত্যা মামলায় আসামী করার গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে টেকনাফ জুড়ে নিন্দার ঝড় উঠেছে।

মসজিদের মুয়াজ্জিনকে হত্যা মামলায় আসামী করায় জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুসল্লী এবং সর্বস্তরের এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে দ্রুত সময়ে তদন্ত সাপেক্ষে মসজিদের উক্ত মুয়াজ্জিনকে হত্যা মামলা থেকে বাদ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানানো হয়েছে।স্থানীয় সুত্র জানায়, গত ৯জানুয়ারী মুচনী রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত দলের মধ্যে গুলাগুলি হয়।এতে রোহিঙ্গা ডাকাত নুর কামাল নিহত হন।

ঘটনার অন্তত: ৫দিন পর ১৩ জানুয়ারী টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত ডাকাত নুর কামালের মা হামিদা বেগম বাদী হয়ে উক্ত হত্যা মামলা দায়ের করেছেন বলে সুত্র জানায়।

এজাহারে দেখা গেছে, ১০জন জ্ঞাত ও ৪/৫জন লোককে অজ্ঞাত দেখিয়ে মামলাটি রেকর্ডভুক্ত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপ পুলিশ পরিদর্শক আজিজুল হাকিমকে।মামলায় ৯নং আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে জামাল হোছন ডাকাত (৩৩) পিতা আব্দুল গফুর সাং-পুর্ব লেদা। উল্লেখিত ঠিকানার আব্দুল গফুরের পুত্র জামাল হোছন স্থানীয় লেদা পুচিঙ্গা পাড়া নতুন জামে মসজিদের মুয়াজ্জিন ও খাদেম। এছাড়া তিনি পাশ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিওতে কর্মরত রয়েছেন বলে জানাগেছে। স্থানীয়রা জানায়,জামাল হোছন র্দীঘ বছর ধরে এনজিওতে কর্মরত আছেন। ছোট্টখাট্ট চাকুরী করে পরিবার পরিজন ও সংসার চালাচ্ছেন। লোকজন জানান, চাকুরী থেকে এসে বাড়ীর পাশের মসজিদে আজান দেন এবং নিয়মিত নামাজ পড়েন। তারা আরো জানায়, গত দুয়েক বছর ধরে জামাল চাকুরী থেকে এসে কেবল মসজিদ নিয়ে পড়ে থাকেন। এমনকি এলাকার বাইরে পর্যন্ত যেতে দেখেনি বলে এই প্রতিবেদককে তাঁরা জানিয়েছেন। স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের দেওয়া তথ্য মতে, এত্ত শান্ত এবং ভদ্র প্রকৃতির ছেলে; জীবনে সে কখনো কারো সাথে ঝগড়া করেনি। তার (জামাল হোছন) এবং পরিবারের কারো বিরুদ্ধে থানা বা কোর্টে কোথাও মামলা মোকাদ্দমা নেই।দু:খজনক হলেও সত্য যে,ডাকাত নিহতের ঘটনায় পুলিশ হত্যা মামলা দায়ের করেছেন ঠিক। তবে কারো না কারো মিথ্যা তথ্যের ভিত্তিতে নামের মিল থাকার সুবাধে মসজিদের মুয়াজ্জিন জামালকে হত্যা মামলা জড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি খুবই দু:খজনক ও বিভ্রান্তিমুলক।

এদিকে মামলার বাদী হামিদা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি সাফ জানিয়েছেন, তিনি পুচিঙ্গাপাড়া মসজিদের মুয়াজ্জিন জামাল হোছনকে আসামী করেননি। লোকজনের প্ররোচনায় নামের মিল থাকায় ভুলবশত: এমনটি হয়েছে বলে বাদী হামিদা অকপটে স্বীকারও করেন। তিনি যেভাবেই হোক মসজিদের মুয়াজ্জিন মামলার ৯নং আসামী জামাল হোছনকে এই মামলা থেকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় সব ধরণের সহযোগীতা দিবেন বলে জানিয়েছেন।

লেদা ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন জানান,জামাল হোছান একজন শান্ত ভদ্র এবং নম্র ছেলে। সে মসজিদে আজান দেয় এবং ছোট্ট একটা এনজিওতে চাকুরী করেন। তদন্ত করে দ্রুত সময়ে জামালকে মিথ্যা মামলা থেকে বাদ দেওয়ার দাবী জানিয়েছেন এই বিএনপি নেতা।

হ্নীলা ইউনিয়ন দক্ষিণ যুবদলের আহবায়ক সেলিম সর্দার জানান,জামাল লেদা পুচিঙ্গা পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও খাদেম। নিতান্ত গরীব পরিবারের ছেলে ও অত্যন্ত সহজ সরল এবং অমায়িক। এমন পরিবর্তন আশা করেননি জানিয়ে, নিরীহ জামালকে হয়রানীমূলক এই মামলা থেকে দ্রুত সময়ে বাদ দেওয়ার দাবী জানিয়েছেন এই যুবদল নেতা।

ওয়ার্ড জামায়াতের সভাপতি এবিএম জাফরুল ইসলাম জানান, নামের মিল থাকায় জামালকে অত্যন্ত সুকৌশলে মামলায় জড়ানো হয়েছে। তবে জামাল একজন মসজিদের মুয়াজ্জিন ও এনজিও কর্মী। তাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা মামলায় জড়ানো বড়ই ষড়যন্ত্র। অবিলম্বে দ্রুত সময়ে নিরীহ জামালকে মিথ্যা মামলা থেকে বাদ দেওয়ার দাবী জানিয়েছেন জামায়াতের এই নেতা।

লেদা ইবনে আব্বাস মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা ক্বারী শাকের আহমদ জানান, মসজিদের মুয়াজ্জিন কেমনে হত্যা মামলার আসামী হয়? নামের মিল থাকতে থাকতে পারে। তাই বলে একজন নিরীহ ছেলেকে এভাবে ডাকাত আখ্যা দিয়ে হত্যা মামলায় আসামী করা খুবই উদ্বেগজনক। তিনি দ্রুত সময়ে মুয়াজ্জিন জামাল হোছনকে মামলা থেকে বাদ দিতে পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান,বাদীর অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এখানে নিরীহ মানুষ কেন মামলায় আসামী হবে? ভূলবশত: যদি হয়েও থাকে তিনি বিষয়টি আইওকে(তদন্তকারী কর্মকর্তাকে) গুরুত্ব সহকারে দেখতে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন।

এছাড়া তিনি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে মুয়াজ্জিন জামালকে মামলা থেকে অব্যাহতি দিয়ে প্রকৃত অপরাধীকে (ডাকাতকে) মামলায় অন্তভূর্ক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!