শিরোনাম :
তৃণমূলের শক্ত সমর্থন,টেকনাফ উপজেলা ছাত্রদলের নেতৃত্বে সম্ভাব্য আলোচনার নাম-ছাত্র নেতা সাইফুল ইসলাম হ্নীলার মরিচ্যাঘোনা এলাকার ইয়াবা ডন ফায়সাল ফের ইয়াবাসহ আটক হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে মেম্বাররা স্বাক্ষর দিয়েছে বিদায় আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি,সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানকে বরণ করে নিলেন ইউনিয়ন বাসী আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নই,সাংবাদিক ভাইয়েরা সঠিক যাচাই-বাছাই ছাড়া আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল মান্নান,সাবরাং ইউনিয়ন পরিষদ সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শাহপরীরদ্বীপ ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান মেম্বার তিনি উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন,সাবরাং ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ মেম্বার।তিনি সবার নিকট দোয়া ও পরামর্শ কামনা করেন টেকনাফ সদরের ২নং ওয়ার্ড উত্তর লেংগুর বিল এলাকার সড়কের বেহাল দশা,ঠিকাদারের অবহেলায় পানি বন্ধি ৫শতাধিক মানুষ। টেকনাফে নূরানী মাদ্রাসার ছাত্র নিখোঁজ,৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি জানি আলম এর সন্ধান  রামু থেকে টেকনাফের আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা পঙ্গু সৈয়দুল হক আটক,এলাকাবাসীর স্বস্তি,তার ভাই ফারুক অধরা

প্রতিবন্ধীর বসতঘর জবরদখলকারীদের শাস্তি ও সাংবাদিক কায়সার জুয়েলের পরিবাবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টেকনাফে সাংবাদিকদের মানববন্ধন

টেকনাফ ২৪. ডেস্ক / ২৯৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

প্রতিবন্ধী এক মানসিক রোগীর বসতঘর জবরদখলকারী অবৈধ কালো টাকার মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি, মানবিক সাংবাদিক কায়সার জুয়েল ও তাঁর পরিবারের বিরুদ্ধে দায়ের করা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার,প্রাণনাশের হুমকি বন্ধ এবং ন্যায়বিচারের দাবিতে টেকনাফ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় টেকনাফ প্রেসক্লাবের সামনে সকল সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,প্রতিবন্ধী এক মানসিক রোগীর বসতঘর জবরদখল করে নেওয়া হামিদ ও হামিদা নামের এক প্রভাবশালী চক্র অবৈধ কালো টাকার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নির্যাতন ও হয়রানি চালিয়ে আসছে। এ অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও প্রতিবাদ করায় সাংবাদিক কায়সার জুয়েল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলাবাজ হামিদাকে ব্যবহার করে সাজানো ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং কিশোর গ্যাং লিডার মারওয়ান কতৃক প্রাণনাশের হুমকি।

বক্তারা আরও বলেন,দুর্বল ও অসহায় প্রতিবন্ধী মানসিক রোগীর বসতঘর জবরদখল করা চরম অমানবিক ও ঘৃণ্য অপরাধ। অথচ অভিযুক্তরা প্রভাবশালীদের এবং প্রশাসনের একটি অংশকে প্রভাবিত করে উল্টো নির্যাতনের শিকার পরিবারটিকেই আসামি বানানোর চেষ্টা করছে, যা আইনের শাসনের পরিপন্থী।

মানববন্ধন থেকে অবিলম্বে প্রতিবন্ধী মানসিক রোগীর বসতঘর দখলমুক্ত করা, জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সাংবাদিক কায়সার জুয়েল ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,যদি দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না করা হয় এবং অপরাধীদের শাস্তির আওতায় আনা না হয়, তাহলে টেকনাফের সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে আপস নেই; সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চাইলে টেকনাফের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে অপরাধীদের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!