শিরোনাম :
টেকনাফ২৪.এর আইনবিষয়ক সম্পাদক এডভোকেট রবিউল আরাফাত বাপ্পা এপিপি পদে নির্বাচিত।তিনি সবার নিকট দোয়া কামনা করেন। সাবরাংয়ে যুবক হত্যা মামলায় বিএনপি নেতা ও দুই ছেলেকে পরিকল্পিতভাবে আসামি,সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ইউনিয়ন বিএনপির সাবরাং ইউনিয়ন ৩নং ওয়ার্ডে আলোচনায় হেভিওয়েট সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সৌদি প্রবাসী সম্রাট আহমদুল্লাহ। তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন পৈতৃক সম্পদের ন্যায্য অংশ দাবি করায় কালা মিয়ার বিরুদ্ধে আপন ভাই কতৃক মানহানির চেষ্টা সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকার টমটম চালক ইসলামের মেয়ে নোহা গাড়ির ধাক্কায় নিহত,ঘাতক ড্রাইভার হামিদ পলাতক মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় টেকনাফের শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার নাজমা ও সাদিয়ার সাফল্য অর্জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করলো স্টার নিউজের টেকনাফের প্রতিনিধি সাংবাদিক শহীদ উল্লাহর বড় পুত্র স্বাধীন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-টেকনাফ উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মাহমুদ কে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেখতে চান টেকনাফের ক্রীড়াবিদরা টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান শাহপরীরদ্বীপ বাসী কে সেবা দেওয়ার লক্ষ্যে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্ভোধন

বঙ্গোপসাগর থেকে ৯ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

সাইফুল ইসলাম শাহিন / ৫১৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে যাওয়া টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের দুটি নৌকাসহ ৯জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ফেরত আসার সময় এ ঘটনা ঘটে। ট্রলার দুটির মালিক শাহপরীরদ্বীপের ডাংগর পাড়ার রাশেদ ও মোঃ ফারুক।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌ ঘাটের সাধারণ সম্পাদক আব্দুল গফুর।

তিনি জানান,আমার ঘাটের চারটি নৌকাকে বৃহস্পতিবার সকাল আটটার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ঘাটে ফেরত আসার সময় আরকান আর্মি ধাওয়া করে দুইটি নৌকা ধরতে পারে বাকি দুই নৌকা পালিয়ে আসে। দুই নৌকার মধ্যে ৯ জেলে রয়েছেন। এ ঘটনায় মাছ ধরার ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য রয়েছে।

এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি।আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

বিজিবি বলছে,গত দশ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদীসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৬০ জন জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। এখনো ১৬০জেলে আরাকান আর্মির হাতে বন্দী রয়েছে। যার ফলে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!