শিরোনাম :
টেকনাফে শসার বাম্পার ফলন,সার নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান,সাবরাং কাটাবনিয়া এলাকার সৌদি প্রবাসী মো.ইলিয়াস এবং মো.শফিক,তাঁদের দাবি কিছু কুচক্রী মহল আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে টেকনাফে বিদেশি অস্ত্রসহ ৪ অস্ত্রধারী আটক  তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তুরস্ক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন,টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলমের বড় পুত্র হাফেজ আমির উদ্দিন রিফাত শাহপরীরদ্বীপে বিকাশের আড়ালে হুন্ডির ব্যবসা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা উসমান,জড়িত রয়েছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাদক,মানবপাচারকারী,হুন্ডি ব্যবসায়ীদের সাথে আন্তর্জাতিক নেটওয়ার্ক,রোহিঙ্গা হয়ে হাতিয়ে নিলেন বাংলাদেশী এনআইডি কার্ড বৃহত্তর নয়াপাড়া বাসীর অধিকার আদায়ের স্বার্থে আমরা যেকোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলী আহমেদ প্রত্যক্ষ ভোটে শাহপরীরদ্বীপে যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নুর কালাম দিনমজুর শ্রমিকদের বেতন আত্মসাৎ করার অভিযোগ উঠেছে, সাবরাং জিরো পয়েন্টের কন্ডাক্টর হারেস নামের এই ব্যাক্তির বিরুদ্ধে সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন,হেভিওয়েট প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলম,তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন বাহার ছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন,এলাকাবাসী

টেকনাফ প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম শাহিন / ৫৩৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন—মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর । এই দিনটিকে স্মরণ করে ও এর তাৎপর্য তুলে ধরতে টেকনাফ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে টেকনাফ প্রেসক্লাবের হল রুমে টেকনাফ প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে তা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর থেকে মহান বিজয় দিবস উপলক্ষে সকলের জন্য উন্মুক্তভাবে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

টেকনাফ প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সদস্য নাছির উদ্দীন রাজ এর সঞ্চালনায় ও ইব্রাহীম মাহমুদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সদস্য ও টেকনাফ ক্রাইম রিপোর্টার সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু,সাধারণ সম্পাদক জিয়াবুল হক,আমান উল্লাহ কবির,মোহাম্মদ জুবাইর,কর্মরত সাংবাদিক আরাফাত সানি, মিজানুর রহমান মিজান,হাবিবুর রহমান, সাইফুদ্দিন মোহাম্মদ মামুন,সাইফুদ্দিন আল মোবারক,আব্দুল ওয়াজেদ আশরাফ,নোমান অরুপ, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, শেখ রাসেল,এম এ হাছান, সাইফুল ইসলাম, নুরুল আলম,হোসাইন শরীফ,মোঃ তোফায়েল, মোহাম্মদ মালেক, ইউনুছ ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ছৈয়দ হোছেন এর দুই ছেলে তরিকুল ইসলাম বকুল ও হোছাইনুল মোস্তফা (রায়হান)।

আলোচনা সভায় বক্তারা বলেন, “দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত আমাদের এই স্বাধীনতা। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং স্বাধীনতার মূল চেতনাকে ধারণ করে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধকে সমুন্নত রেখে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়দীপ্ত অঙ্গীকার ব্যক্ত উপস্থিত সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!