শিরোনাম :
টেকনাফ২৪.এর আইনবিষয়ক সম্পাদক এডভোকেট রবিউল আরাফাত বাপ্পা এপিপি পদে নির্বাচিত।তিনি সবার নিকট দোয়া কামনা করেন। সাবরাংয়ে যুবক হত্যা মামলায় বিএনপি নেতা ও দুই ছেলেকে পরিকল্পিতভাবে আসামি,সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ইউনিয়ন বিএনপির সাবরাং ইউনিয়ন ৩নং ওয়ার্ডে আলোচনায় হেভিওয়েট সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সৌদি প্রবাসী সম্রাট আহমদুল্লাহ। তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন পৈতৃক সম্পদের ন্যায্য অংশ দাবি করায় কালা মিয়ার বিরুদ্ধে আপন ভাই কতৃক মানহানির চেষ্টা সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকার টমটম চালক ইসলামের মেয়ে নোহা গাড়ির ধাক্কায় নিহত,ঘাতক ড্রাইভার হামিদ পলাতক মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় টেকনাফের শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার নাজমা ও সাদিয়ার সাফল্য অর্জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করলো স্টার নিউজের টেকনাফের প্রতিনিধি সাংবাদিক শহীদ উল্লাহর বড় পুত্র স্বাধীন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-টেকনাফ উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মাহমুদ কে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেখতে চান টেকনাফের ক্রীড়াবিদরা টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান শাহপরীরদ্বীপ বাসী কে সেবা দেওয়ার লক্ষ্যে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্ভোধন

টেকনাফে বিএনপি নেতা আবদুল্লাহর সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত

ইব্রাহীম মাহমুদ / ৫০৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের টেকনাফে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা বিএনপির অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহর সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় টেকনাফ উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

বিজয় দিবসের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।জাতীয় ও দলীয় পতাকা বহন করে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে টেকনাফ মহাসড়ক।

র‌্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সোলতান আহমেদ বিএ এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবনেতা জিয়াউর রহমান জিহাদ।সমাবেশে জেলা বিএনপির সদস্য সোলতান আহমেদ বিএ বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার দিন। ১৯৭১ সালের এই দিনে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

তিনি আরও বলেন,জেলা বিএনপির অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিজয় দিবস উপলক্ষ্যে এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিল করেছে। তিনি বলেন, উখিয়া-টেকনাফের ত্যাগী ও মজলুম জননেতা আবদুল্লাহকে ধানের শীষ প্রতীক দিয়ে জনগণের কাছে পাঠালে বিপুল ভোটে জয়ী করে নেতৃত্বকে উপহার দেওয়া হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

যুবনেতা টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের স্বাধীনতা ও জাতীয়তাবাদী আদর্শ এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় সংগ্রাম করে এসেছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে নতুন আশা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। তার নেতৃত্বে বিএনপি জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, বিজয় দিবসের এই দিনে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত বিজয়ের চেতনা। এ লক্ষ্যে বিএনপি সবসময় মানবিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দেশের শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!