শিরোনাম :
টেকনাফ২৪.এর আইনবিষয়ক সম্পাদক এডভোকেট রবিউল আরাফাত বাপ্পা এপিপি পদে নির্বাচিত।তিনি সবার নিকট দোয়া কামনা করেন। সাবরাংয়ে যুবক হত্যা মামলায় বিএনপি নেতা ও দুই ছেলেকে পরিকল্পিতভাবে আসামি,সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ইউনিয়ন বিএনপির সাবরাং ইউনিয়ন ৩নং ওয়ার্ডে আলোচনায় হেভিওয়েট সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সৌদি প্রবাসী সম্রাট আহমদুল্লাহ। তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন পৈতৃক সম্পদের ন্যায্য অংশ দাবি করায় কালা মিয়ার বিরুদ্ধে আপন ভাই কতৃক মানহানির চেষ্টা সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকার টমটম চালক ইসলামের মেয়ে নোহা গাড়ির ধাক্কায় নিহত,ঘাতক ড্রাইভার হামিদ পলাতক মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় টেকনাফের শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার নাজমা ও সাদিয়ার সাফল্য অর্জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করলো স্টার নিউজের টেকনাফের প্রতিনিধি সাংবাদিক শহীদ উল্লাহর বড় পুত্র স্বাধীন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-টেকনাফ উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মাহমুদ কে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেখতে চান টেকনাফের ক্রীড়াবিদরা টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান শাহপরীরদ্বীপ বাসী কে সেবা দেওয়ার লক্ষ্যে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্ভোধন

সেন্টমার্টিনের গণি এক রাতে ধনী, তার জালে ধরা পড়লো ৩২ কেজি ওজনের পোপা মাছ,দাম হাঁকাচ্ছেন ৬ লাখ

সাইফুল ইসলাম / ৪৭৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের জেলে গণির জালে ধরা পড়লো ৩২ কেজি ওজনের একটি পোপা মাছ।মাছটি বিক্রির জন্য মাছ ব্যবসায়ীদের সঙ্গে দরদাম চলছে। জেলে গণি মাছটির দাম হাঁকাচ্ছেন ৬ লাখ টাকা।

শনিবার (২২নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিনের সাগর থেকে জেলে আব্দুল গণির জালে এই পোপা মাছটি ধরা পড়ে।বিষয়টি নিশ্চিত করেন,জেলে আব্দুল গণি নিজেই।আব্দুল গণি সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পশ্চিম পাড়ার বাসিন্দা।

জেলে গণি জানান,প্রতিদিনের ন্যায় ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে বের হন। মাছ ধরার একপর্যায়ে তার জালে বড় আকৃতির একটি পোপা মাছ ধরা পড়ে। মাছটির ওজন আনুমানিক ৩২ কেজি।তিনি মাছটির মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা বললেও এখনো বিক্রি হয়নি। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছেন।

তিনি আরও জানান,গত কয়েক বছর থেকে তার জালে একের পর এক বড় বড় পোপি মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে তিনি স্বাবলম্বী হয়েছেন।তার জালে নিয়মিত পোপা মাছ ধরা পড়ায় স্থানীয়রা তাকে ‘পোয়া গণি’ নামে ডাকেন।

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন জানান,পোপা মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে একটি বিশেষ অংশ থাকে,যাকে স্থানীয়ভাবে ‘ফুলা’ বলা হয়। এই পদনা শুকিয়ে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি হয়। সে হিসেবে পোপা মাছের দাম ও চাহিদা সাধারণের তুলনায় অনেক বেশি।

উল্লেখ্য ২০১৮ সাল থেকে জেলে গণির জালে বড় বড় পোপা মাছ ধরা পড়েছে।এসব মাছ বিক্রি করে তিনি স্বাবলম্বী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!