শিরোনাম :
টেকনাফ২৪.এর আইনবিষয়ক সম্পাদক এডভোকেট রবিউল আরাফাত বাপ্পা এপিপি পদে নির্বাচিত।তিনি সবার নিকট দোয়া কামনা করেন। সাবরাংয়ে যুবক হত্যা মামলায় বিএনপি নেতা ও দুই ছেলেকে পরিকল্পিতভাবে আসামি,সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ইউনিয়ন বিএনপির সাবরাং ইউনিয়ন ৩নং ওয়ার্ডে আলোচনায় হেভিওয়েট সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সৌদি প্রবাসী সম্রাট আহমদুল্লাহ। তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন পৈতৃক সম্পদের ন্যায্য অংশ দাবি করায় কালা মিয়ার বিরুদ্ধে আপন ভাই কতৃক মানহানির চেষ্টা সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকার টমটম চালক ইসলামের মেয়ে নোহা গাড়ির ধাক্কায় নিহত,ঘাতক ড্রাইভার হামিদ পলাতক মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় টেকনাফের শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার নাজমা ও সাদিয়ার সাফল্য অর্জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করলো স্টার নিউজের টেকনাফের প্রতিনিধি সাংবাদিক শহীদ উল্লাহর বড় পুত্র স্বাধীন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-টেকনাফ উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মাহমুদ কে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেখতে চান টেকনাফের ক্রীড়াবিদরা টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান শাহপরীরদ্বীপ বাসী কে সেবা দেওয়ার লক্ষ্যে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্ভোধন

টেকনাফে বিজিবির ‘ডগ মেঘলা’ ধরলো ১৬ লিটার বাংলা মদ

প্রতিবেদকের নাম / ৪৬০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

কক্সবাজারের টেকনাফে ১৬ লিটার দেশীয় চোলাই মদসহ একটি ইজিবাইক জব্দ করেছে টেকনাফ(২বিজিবি)।এসময় ৫জন মাদক পাচারকারী কে আটক করতে সক্ষম হয়।

এ অভিযানে বিজিবির মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন ডগ ‘মেঘলা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শনিবার(২৫ অক্টোবর) রাত ৮ টার দিকে বিজিবির অধিনায়ক লে.কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানান,আজ,(২৫ অক্টোবর)আনুমানিক দুপুর ২ টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন(২বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা হ্নীলা থেকে টেকনাফগামী ১টি ইজি বাইককে নিয়মিত তল্লাশির জন্য থামায়। বাইকটি তল্লাশির একপর্যায়ে নারকোটিক্স ডগ ‘মেঘলা’ নির্দিষ্ট যাত্রীর শরীর ও ইজি বাইকে মাদকের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেয়। মেঘলার অব্যাহত সংকেত এবং একই সঙ্গে যাত্রীর ও চালকের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা মাদক বহনের বিষয়ে নিশ্চিত হন। পরবর্তীতে টহল সদস্য কর্তৃক বিস্তারিত তল্লাশি করে ইজি বাইকের পিছনের সীটের নীচে বিশেষভাবে লুকানো অবস্থায় পানির বোতলের মাঝে ১৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং মদ বহনকারী ও মদ বহনে সহায়তাকারী ইজি বাইকসহ চালককে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এদিকে আটককৃত আসামিরা হলেন,টেকনাফ পৌরসভার নাইটংপাড়া এলাকার আব্দুল জব্বার এর পুত্র ইয়াছিন আরাফাত,আমির শরীফ এর পুত্র এনায়েত উল্লাহ,দিল মাহমুদ এর পুত্র আব্দুর রহমান,ঝালকাঠি জেলার রাজাপুর থানার চারাখালীর বাবুল হোসেন এর পুত্র রাশেদুল করিম নিজাম,টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার মোহাম্মদ জলিল এর পুত্র মোহাম্মদ আমিন।

বিজিবির অধিনায়ক আরও জানান,দেশের সীমান্ত প্রহরায় বিজিবি সর্বদা অতন্দ্র প্রহরী। মাদকমুক্ত দেশ গড়ার এই অঙ্গীকার নিয়ে আরও কঠোরভাবে বিজিবির অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!