সাইফুল ইসলাম, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে নেমে নিখোঁজ রিয়াজ উল্লাহ (২২) নামে এক যুবকের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর)সকালে উপজেলার বাহারছড়া ইউপির কচ্ছপিয়ার ফিনিস ভাঙ্গা নৌঘাঁট থেকে নিখোঁজ রিয়াজ উল্লাহর লাশ ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিয়াজ উল্লাহ কচ্ছপিয়া এলাকার মৃত মো.হাসানের পুত্র।
স্থানীয়রা জানান-রিয়াজ উল্লাহ সাগরে মাছ ধরতে নেমে নিখোঁজ হয়ে যায়। পরে আজ সকালে মরদেহটি ফিনিস ভাঙ্গা নৌঘাঁটে ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়।
এ বিষয়ে টেকনাফ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হিমেল রায় বলেন,টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার ফিনিস ভাঙ্গা নৌঘাঁটে নিখোঁজ রিয়াজ উল্লাহর লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।