প্রেস বিজ্ঞপ্তি।
টেকনাফ বর্ডার গার্ড ৭১সহ বিভিন্ন পেজে প্রকাশিত মিথ্যা সংবাদের নিন্দা জানান,হ্নীলার উলুচামারির কোনার পাড়া এলাকার আবুল কালাম দুই পুত্র মোটরসাইকেলের পার্টস ব্যাবসায়ী মিজান,আজিজুর রহমান ওরফে আম্মুনি।
মিজানুর রহমান বলেন,
আমি কক্সবাজার জেলা বাসী কে জানাচ্ছি,আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল।এলাকার কিছু কুচক্রী মহল দীর্ঘ ৩ বছর ধরে হয়রানি করে আসছে প্রশাসন দিয়ে।
আমি টেকনাফ থানার পুলিশ,র্যাব,নৌবাহিনী আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি।
যদি আমি অপরাধ করে থাকি আপনাদের কাছে এসে আত্মসমর্পণ করবো।
আপনারা কোন কুচক্রী মহলের কথা শুনবেন না।
আপনারা তদন্ত করে দেখেন,আমি খারাপ না ভালো ওরা বারবার ফেক আইডিতে উল্লেখ করেন।
আমি নাকি ডাকাত। আপনারা তদন্ত করে দেখেন ডাকাত কারা,আপনারা তদন্ত করে দেখেন আমার একটা গরুর খামার আছে,আমার একটা মোটরসাইকেলের পার্টসের দোকান আছে।
আমরা দুই ভাই মিলে দোকানটা করি।
ওরা চাঁদা খুঁজতেছে,কিছু কুচক্রী মহল।
আমি চাঁদা না দেওয়ায় প্রসাশন দিয়ে আমাকে হয়রানি করতে চাচ্ছে, আপনারা আমাকে সহযোগিতা করুন, আপনারা আমাকে রেহায় দিন।
এদিকে আবুল কালাম পুত্র মোটরসাইকেলের পার্টস ব্যাবসায়ী মিজানের ছোট ভাই আজিজুর রহমান ওরফে আম্মুনি বলেন,আমার বড়ভাই মিজান আর আমাকে ফাঁসানোর জন্য অনেকেই চেষ্টা করতেছে।
আমি আর আমার বড়ভাই এসব কাজে জড়িত নাই।
আমি মাঈনুদ্দিন মেমোরিয়াল কলেজের একজন ছাত্র।আমি পড়াশুনার পাশাপাশি দোকান থেকে শুরু করে পরিবারের দেওয়া ব্যাবসা করি।
আমাদের ব্যাবসার উপরে প্রতিহিংসার উদ্দেশ্য এবং পরিবারের ব্যবসা বাণিজ্য এইগুলো দেখতে না পেরে
আমাদের থেকে চাঁদা নেওয়ার হুমকি দেয়।
আমরা চাঁদা দিতে না চাইলে একটা আইডি থেকে নিউজ করে দেয়। এইগুলোর সাথে আমরা কোনভাবেই জড়িত নই।আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা এই ফেক আইডির বিরুদ্ধে একশন নিন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদ্দেশ্য করে বলতেছি।এলাকাবাসী থেকে যাচাই-বাছাই করে যদি আমরা অবৈধ কাজে সম্পৃক্ত থাকি আপনারা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।