শিরোনাম :
টেকনাফে শসার বাম্পার ফলন,সার নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান,সাবরাং কাটাবনিয়া এলাকার সৌদি প্রবাসী মো.ইলিয়াস এবং মো.শফিক,তাঁদের দাবি কিছু কুচক্রী মহল আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে টেকনাফে বিদেশি অস্ত্রসহ ৪ অস্ত্রধারী আটক  তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তুরস্ক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন,টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলমের বড় পুত্র হাফেজ আমির উদ্দিন রিফাত শাহপরীরদ্বীপে বিকাশের আড়ালে হুন্ডির ব্যবসা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা উসমান,জড়িত রয়েছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাদক,মানবপাচারকারী,হুন্ডি ব্যবসায়ীদের সাথে আন্তর্জাতিক নেটওয়ার্ক,রোহিঙ্গা হয়ে হাতিয়ে নিলেন বাংলাদেশী এনআইডি কার্ড বৃহত্তর নয়াপাড়া বাসীর অধিকার আদায়ের স্বার্থে আমরা যেকোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলী আহমেদ প্রত্যক্ষ ভোটে শাহপরীরদ্বীপে যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নুর কালাম দিনমজুর শ্রমিকদের বেতন আত্মসাৎ করার অভিযোগ উঠেছে, সাবরাং জিরো পয়েন্টের কন্ডাক্টর হারেস নামের এই ব্যাক্তির বিরুদ্ধে সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন,হেভিওয়েট প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলম,তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন বাহার ছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন,এলাকাবাসী

চট্টগ্রাম থেকে মায়ানমারে সিমেন্ট পাচার,মূলহোতা আজিম উল্লাহ সহ আটক-১৪ 

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ / ৩৭৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম থেকে মায়ানমারে সিমেন্ট পাচার,মূলহোতা আজিম উল্লাহ সহ আটক-১৪

ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

চট্টগ্রাম থেকে মায়ানমারে সিমেন্ট পাচারকালে মূলহোতা আজিম উল্লাহসহ ১৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন,সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় গত ২৭ এপ্রিল সোমবার ভোর ৪টায় বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৯০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়।

পরবর্তীতে,আটককৃত বোট মাঝি চাঁন মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে একইদিনে বিকাল ৫টায় কোস্ট গার্ড ও র‌্যাব-১৫ (সিপিসি-২) এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে কক্সবাজারের উখিয়ার বালুখালী সংলগ্ন এলাকা হতে মায়ানমারে পণ্য পাচারের মূলহোতা মোঃ আজিম উল্লাহ (৪০) কে আটক করা হয়।

আটককৃত মোঃ আজিম উল্লাহ কক্সবাজারের উখিয়া,বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সে দীর্ঘদিন ধরে মায়ানমারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের সাথে জড়িত।মায়ানমারে অবস্থানকারী আনোয়ার নামক ব্যক্তির থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা গ্রহণ করে চট্টগ্রাম,সন্দ্বীপ ও হাতিয়া এলাকার বিভিন্ন অসাধু বোট মালিকের সহযোগিতায় বোটযোগে এ সকল পণ্য মায়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মির’ নিকট পাচার করে আসছিল।

এছাড়াও জিজ্ঞাসাবাদে আরও জানা যায়,উক্ত পাচারের বিনিময়ে সে প্রায়শই মাদক,বিদেশী সিগারেটসহ অন্যান্য নিষিদ্ধ পণ্য বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করত।পাশাপাশি,তার মুঠোফোন পর্যালোচনা করে এ সকল পাচারকাজের মাধ্যমে প্রাপ্ত কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমান পাওয়া গিয়েছে।

দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর কোস্ট গার্ড ও র‌্যাবের সমন্বিত অভিযানে এই পাচার সিন্ডিকেটের অন্যতম মূলহোতা মোঃ আজিম উল্লাহকে আটক করা সম্ভব হয়েছে। এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে।

জব্দকৃত সিমেন্ট,পাচারকাজে ব্যবহৃত ট্রলার ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান,পাচার,চোরাচালান রোধে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!