শিরোনাম :
টেকনাফে শসার বাম্পার ফলন,সার নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান,সাবরাং কাটাবনিয়া এলাকার সৌদি প্রবাসী মো.ইলিয়াস এবং মো.শফিক,তাঁদের দাবি কিছু কুচক্রী মহল আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে টেকনাফে বিদেশি অস্ত্রসহ ৪ অস্ত্রধারী আটক  তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তুরস্ক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন,টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলমের বড় পুত্র হাফেজ আমির উদ্দিন রিফাত শাহপরীরদ্বীপে বিকাশের আড়ালে হুন্ডির ব্যবসা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা উসমান,জড়িত রয়েছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাদক,মানবপাচারকারী,হুন্ডি ব্যবসায়ীদের সাথে আন্তর্জাতিক নেটওয়ার্ক,রোহিঙ্গা হয়ে হাতিয়ে নিলেন বাংলাদেশী এনআইডি কার্ড বৃহত্তর নয়াপাড়া বাসীর অধিকার আদায়ের স্বার্থে আমরা যেকোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলী আহমেদ প্রত্যক্ষ ভোটে শাহপরীরদ্বীপে যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নুর কালাম দিনমজুর শ্রমিকদের বেতন আত্মসাৎ করার অভিযোগ উঠেছে, সাবরাং জিরো পয়েন্টের কন্ডাক্টর হারেস নামের এই ব্যাক্তির বিরুদ্ধে সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন,হেভিওয়েট প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলম,তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন বাহার ছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন,এলাকাবাসী

পুরোনো ভিডিও ছড়িয়ে ‘ঘুষ’ প্রচারণা,মামলা নিষ্পত্তির ফি নেওয়ার দাবি টিআই আবছারের

প্রতিবেদকের নাম / ১৩০ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পুরোনো ভিডিও ছড়িয়ে ‘ঘুষ’ প্রচারণা,মামলা নিষ্পত্তির ফি নেওয়ার দাবি টিআই আবছারের

প্রেসবিজ্ঞপ্তি!

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবছার চেকপোস্টে বসে নগদ টাকা নিচ্ছেন—এমন একটি পুরোনো ভিডিও চিত্র নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর কয়েকটি ফেসবুক পেজে ওই টাকা ‘ঘুষ’ হিসেবে দাবি করে প্রচারণা চালানো হয়েছে।

তবে টিআই আবছারের দাবি,ভিডিও চিত্রটি পুরোনো এবং বর্তমানে সেখানে কোনো চেকপোস্টও নেই। ভিডিওতে যে টাকা নেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে, সেটি ঘুষ গ্রহণের ঘটনা নয়; বরং মামলা নিষ্পত্তির পর নির্ধারিত ফি গ্রহণের সময় ভিডিওটি ধারণ করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

আবছার বলেন,মামলা নিষ্পত্তির প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ফি নেওয়া হচ্ছিল।ওই সময় ধারণ করা ভিডিওটি পরবর্তীতে কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ‘ঘুষ গ্রহণের’ অভিযোগ তুলেছে, তা তাঁর জানা নেই।

তিনি আরও দাবি করেন,পুরোনো ভিডিওকে বর্তমান সময়ের ঘটনা হিসেবে প্রচার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমানে ওই স্থানে কোনো চেকপোস্ট না থাকলেও ভিডিওটি এমনভাবে প্রচার করা হচ্ছে,যেন ঘটনাটি সাম্প্রতিক।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।আবছারের দাবি,কোনো ঘটনা যাচাই না করে শুধু ভিডিওর দৃশ্য দেখে তাঁকে ঘুষ গ্রহণকারী হিসেবে প্রচার করা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। তাঁর বিরুদ্ধে এমন প্রচারণার ঘটনায় তিনি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিবাদকারী:আবছার,হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) টেকনাফ উপজেলা, জেলা কক্সবাজার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!