শিরোনাম :
টেকনাফে নূরানী মাদ্রাসার ছাত্র নিখোঁজ,৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি জানি আলম এর সন্ধান  রামু থেকে টেকনাফের আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা পঙ্গু সৈয়দুল হক আটক,এলাকাবাসীর স্বস্তি,তার ভাই ফারুক অধরা দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা কক্সবাজারের খুরুশকুলের রাস্তার মাথার বাসিন্দা পুরাতন রোহিঙ্গা শীর্ষ মানবপাচারকারী আনিস কোস্টগার্ডের হাতে আটক টেকনাফে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলার থেকে ৫০ জন ভিকটিম উদ্ধার করলো কোস্টগার্ড,আটক ৯,পলাতক শীর্ষ মানবপাচারকারী ফারুক তার ভাই সৈয়দুল হক টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়ার শীর্ষ মানবপাচারকারী ফারুক এর বিরুদ্ধে ফের মানবপাচারের অভিযোগ উঠেছে। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানান,সাবরাংয়ের মো.ইব্রাহীম টেকনাফ সদরের ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন,জনপ্রিয় এনাম মেম্বারের পরিবার টেকনাফ উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন,তাঁতী দলের নেতা আবছার খাঁন জয় হ্নীলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন,সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজম সরকার শাহপরীরদ্বীপ ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন,সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো.ফায়সাল

টেকনাফে নূরানী মাদ্রাসার ছাত্র নিখোঁজ,৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি জানি আলম এর সন্ধান 

নিজস্ব প্রতিবেদক / ৬০ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

টেকনাফে নূরানী মাদ্রাসার ছাত্র নিখোঁজ,৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি জানি আলম এর সন্ধান

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ পৌর শহরের ঝর্ণাচত্বর(পুরাতন বাস স্টেশন) এলাকা থেকে ১২ বছর বয়সী মাদ্রাসার ছাত্র মো. জানি আলম নিখোঁজ হয়েছে।

গত শনিবার (৬ জুন) সকাল ৯টার দিকে চুল কাটানোর উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ৬০ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তার সন্ধান মেলেনি,যা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে ছাত্র জানি আলম এর পরিবার।

জানা গেছে, মো. জানি আলম অলিয়াবাদ নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। সে টেকনাফ পৌরসভার পূর্ব ইসলামাবাদ (দ্বীপ প্লাজার পিছনে) এলাকার বাসিন্দা আমির ছফার দ্বিতীয় সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে চুল কাটানোর কথা বলে বাসা থেকে বের হয় জানি আলম। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুটির মা আছিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে ঘর থেকে বের হওয়ার পর ৬০ ঘণ্টা পার হয়ে গেছে, কিন্তু এখনও কোনো খোঁজ পাইনি। কেউ মুক্তিপণের জন্য ফোনও করেনি। আমার পাঁচ সন্তানের মধ্যে জানি আলম দ্বিতীয়, সবাই ছোট ছোট। ছেলেকে ছাড়া আমরা অসহায় হয়ে পড়েছি।

স্থানীয় বাসিন্দা মো. ছালাম বলেন, জানি আলম খুবই অসহায় পরিবারের সন্তান।তার বাবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বয়ের কাজ করে সংসার চালান।পরিবারটি অত্যন্ত কষ্টে দিনযাপন করে। কেউ যদি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন, তাহলে পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। তার মা এখনো মুখে একটা ভাতের দানাও মুখে তুলেনি। সারাদিন-রাত কান্নায় ভেঙে পড়েন।

নিখোঁজের সময় জানি আলমের পরনে ছিল নীল (ব্লু) রঙের একটি গেঞ্জি ও জিন্স প্যান্ট। তার বয়স প্রায় ১২ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি যদি জানি আলমের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও তাকে দেখে থাকেন, তাহলে মানবিক বিবেচনায় দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ: ০১৮৬৩-৬১১৬৭৩

জানি আলমের উদ্বিগ্ন পরিবার সকলের কাছে তার দ্রুত ও নিরাপদে ফিরে আসার জন্য দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!