শিরোনাম :
টেকনাফ২৪.এর আইনবিষয়ক সম্পাদক এডভোকেট রবিউল আরাফাত বাপ্পা এপিপি পদে নির্বাচিত।তিনি সবার নিকট দোয়া কামনা করেন। সাবরাংয়ে যুবক হত্যা মামলায় বিএনপি নেতা ও দুই ছেলেকে পরিকল্পিতভাবে আসামি,সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ইউনিয়ন বিএনপির সাবরাং ইউনিয়ন ৩নং ওয়ার্ডে আলোচনায় হেভিওয়েট সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সৌদি প্রবাসী সম্রাট আহমদুল্লাহ। তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন পৈতৃক সম্পদের ন্যায্য অংশ দাবি করায় কালা মিয়ার বিরুদ্ধে আপন ভাই কতৃক মানহানির চেষ্টা সাবরাং দক্ষিণ কচুবনিয়া এলাকার টমটম চালক ইসলামের মেয়ে নোহা গাড়ির ধাক্কায় নিহত,ঘাতক ড্রাইভার হামিদ পলাতক মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় টেকনাফের শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার নাজমা ও সাদিয়ার সাফল্য অর্জন ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করলো স্টার নিউজের টেকনাফের প্রতিনিধি সাংবাদিক শহীদ উল্লাহর বড় পুত্র স্বাধীন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ-টেকনাফ উপজেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মাহমুদ কে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার পূর্নাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেখতে চান টেকনাফের ক্রীড়াবিদরা টেকনাফে উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান শাহপরীরদ্বীপ বাসী কে সেবা দেওয়ার লক্ষ্যে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্ভোধন

টেকনাফে আবারও জেগে উঠছে সাংবাদিকতার প্রাচীন অঙ্গন টেসাস

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ  / ২৩২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

টেকনাফে আবারও জেগে উঠছে সাংবাদিকতার প্রাচীন অঙ্গন টেসাস

ইব্রাহীম মাহমুদ, টেকনাফ

দীর্ঘদিনের নীরবতা ভেঙে নতুন করে প্রাণের স্পন্দন ফিরে পাচ্ছে টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)।

স্থবিরতার সেই অধ্যায়ে আজ যুক্ত হলো এক নতুন সূচনা। যেন দীর্ঘদিন পর একই ছাদের নিচে মিলিত হলো সংবাদকর্মীদের আশা, অভিজ্ঞতা আর ভবিষ্যতের স্বপ্ন।

এ উপলক্ষে শুক্রবার বিকেল ৩টায় টেসাসের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক মমতাজুল ইসলাম মনুর সভাপতিত্বে এক মতবিনিময় সভা হ্নীলা ছৈয়দুল্লাহ মার্কেটের ২য় তলায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

টেকনাফের হোয়াইক্যং,হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নের অন্তত ২০ জন কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের অতীত, বর্তমান ও সম্ভাবনার নানা দিক নিয়ে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম, হুমায়ুন রশিদ, জিয়াউর রহমান জিয়া, শামশুল আলম শারেক,জসিম উদ্দিন টিপু, আমান উল্লাহ কবির, রমজান উদ্দিন পটল, মুহাম্মদ জাহাংগীর আলম, জাহাংগীর আলম, ছৈয়দুল আমিন ছৌধুরী, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসেন, ফরিদুল আলম, মো. শেখ রাসেল, সাইফুল ইসলাম শাকের ও আবদুল্লাহ আল সম্রাট ।

সভায় বক্তারা আরো বলেন, সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, ঐক্যবদ্ধতা এবং নৈতিকতার ভিত্তিতে টেসাসকে আবারও সক্রিয় ও শক্তিশালী করে তোলার এখনই উপযুক্ত সময়। তারা আরো বলেন, আমরা আর পেছনে ফিরে তাকাতে চাইনা। আমরা একটি সুসংগঠিত, গতিশীল এবং দায়িত্বশীল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।

সভাশেষে সাংবাদিক মমতাজুল ইসলাম মনুকে আহবায়ক , জসিম উদ্দিন টিপুকে যুগ্ন আহবায়ক ও ছৈয়দুল আমিন চৌধুরী প্রিমকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি একসময় টেকনাফের সাংবাদিকদের প্রথম ও অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করলেও, সময়ের পরিক্রমায় তা যেন ধীরে ধীরে ঝিমিয়ে পড়েছিল নেতৃত্বের শূন্যতায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!