শিরোনাম :
তৃণমূলের শক্ত সমর্থন,টেকনাফ উপজেলা ছাত্রদলের নেতৃত্বে সম্ভাব্য আলোচনার নাম-ছাত্র নেতা সাইফুল ইসলাম হ্নীলার মরিচ্যাঘোনা এলাকার ইয়াবা ডন ফায়সাল ফের ইয়াবাসহ আটক হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে মেম্বাররা স্বাক্ষর দিয়েছে বিদায় আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি,সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানকে বরণ করে নিলেন ইউনিয়ন বাসী আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নই,সাংবাদিক ভাইয়েরা সঠিক যাচাই-বাছাই ছাড়া আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল মান্নান,সাবরাং ইউনিয়ন পরিষদ সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শাহপরীরদ্বীপ ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান মেম্বার তিনি উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন,সাবরাং ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ মেম্বার।তিনি সবার নিকট দোয়া ও পরামর্শ কামনা করেন টেকনাফ সদরের ২নং ওয়ার্ড উত্তর লেংগুর বিল এলাকার সড়কের বেহাল দশা,ঠিকাদারের অবহেলায় পানি বন্ধি ৫শতাধিক মানুষ। টেকনাফে নূরানী মাদ্রাসার ছাত্র নিখোঁজ,৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি জানি আলম এর সন্ধান  রামু থেকে টেকনাফের আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা পঙ্গু সৈয়দুল হক আটক,এলাকাবাসীর স্বস্তি,তার ভাই ফারুক অধরা

নামের মিল থাকায় টেকনাফের ইসলামী আন্দোলনের নেতা মিথ্যা অপপ্রচারের শিকার 

প্রতিবেদকের নাম / ১৭৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নামের মিল থাকায় টেকনাফের ইসলামী আন্দোলনের নেতা মিথ্যা অপপ্রচারের শিকার

তিনি জানান,টেকনাফের বিভিন্ন অনলাইনে প্রকাশিত টেকনাফে আবারও মানবপাচারের অভিযোগ মো. শফিক (ওরফে মলই শফিক) এর বিরুদ্ধে।

শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে,যা সম্পূর্ণ ভূয়া,মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট,উদ্দেশ্যপ্রণোদিত।

অন্য মৌলভী শফিক এর জায়গায় আমি শফিক আহমেদের ছবি দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল।

আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদে আমাকে মানব পাচারকারী হিসাবে আখ্যায়িত করা হয়েছে তা মোটেও সত্য নয়।

আমি কেমন মানুষ এবং কোন ধরনের মানুষ এলাকার সবাই অবগত।আমি বর্তমানে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কাজ করছি, ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছি।

একদিন হঠাৎ এলাকার মানুষের সামনে ঠাট্টা মশকারি করে বলেছিলাম আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করবো। সেইদিন থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র শুরু।

একটি কুচক্রী মহল আমাকে আমার  আত্মীয়-স্বজন,সমাজ,প্রশাসন,গণমাধ্যমের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে।

উক্ত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনসহ কাউকে বিচলিত না হওয়ার জন্য অনুরোধ করছি। প্রয়োজনে সরজমিনে আমার এলাকায় গিয়ে সঠিক যাচাই-বাছাই করার জন্য প্রসাশনের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

অন্যদিকে রেজা বিন সাঈদ নামের এক আলেম সাংবাদিকের উদ্দেশ্য বলেন,আপনার কোন প্রমাণ থাকলে এলাকাবাসীর কোন ভিডিও সাক্ষাৎকার ভিডিও আকারে নিউজ করেন,অহেতুক একজন আলেমকে নিয়ে বিতর্ক করার কারণে টেকনাফের আলেম সমাজ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে।

কামরুল হাসান নামের এক ব্যক্তি জানান,সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌলিক শফিক আহমেদ কে মানবপাচারকারী সাজানোর ঘৃণ্য অপচেষ্ঠা এবং ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। শফিক আহমেদ সাহেব,ব্যাক্তিগত জীবনে কখনোই কোন অসামাজিক বা অবৈধ কাজের সাথে জড়িত ছিলেন না। এলাকার কয়েকজন মানুষের সামনে ঠাট্টা মশকারি করে ইউপি সদস্য পদে নির্বাচন করবে বলে এইরকম বলার কারণে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল এই নোংরা রাজনীতি করছে।

নিবেদক,শফিক আহমেদ,টেকনাফ সদর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!