শিরোনাম :
টেকনাফে শসার বাম্পার ফলন,সার নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান,সাবরাং কাটাবনিয়া এলাকার সৌদি প্রবাসী মো.ইলিয়াস এবং মো.শফিক,তাঁদের দাবি কিছু কুচক্রী মহল আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে টেকনাফে বিদেশি অস্ত্রসহ ৪ অস্ত্রধারী আটক  তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তুরস্ক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন,টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলমের বড় পুত্র হাফেজ আমির উদ্দিন রিফাত শাহপরীরদ্বীপে বিকাশের আড়ালে হুন্ডির ব্যবসা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা উসমান,জড়িত রয়েছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাদক,মানবপাচারকারী,হুন্ডি ব্যবসায়ীদের সাথে আন্তর্জাতিক নেটওয়ার্ক,রোহিঙ্গা হয়ে হাতিয়ে নিলেন বাংলাদেশী এনআইডি কার্ড বৃহত্তর নয়াপাড়া বাসীর অধিকার আদায়ের স্বার্থে আমরা যেকোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলী আহমেদ প্রত্যক্ষ ভোটে শাহপরীরদ্বীপে যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নুর কালাম দিনমজুর শ্রমিকদের বেতন আত্মসাৎ করার অভিযোগ উঠেছে, সাবরাং জিরো পয়েন্টের কন্ডাক্টর হারেস নামের এই ব্যাক্তির বিরুদ্ধে সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন,হেভিওয়েট প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলম,তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন বাহার ছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন,এলাকাবাসী

টেকনাফের গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ পাঁচজন উদ্ধার,মানবপাচারকারী আটক

প্রতিবেদকের নাম / ৫৯৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

কক্সবাজারের টেকনাফ সদরের হাবিব ছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখ নারী-শিশুসহ৫জনকে উদ্ধার করছে কোস্টগার্ড। এ সময় টেকনাফ সদরের হাবিবছড়া এলাকার মোহাম্মদ হাসান (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

রবিবার(২৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,গোয়েন্দা তথ্য ও পূর্বে আটক পাচারকারীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাগরপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে নারী ও শিশুসহ কয়েকজনকে টেকনাফ সদরের হাবিবছড়া সংলগ্ন গভীর পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ অক্টোবর) রাত ২টার দিকে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে চার নারী ও এক শিশুসহ মোট পাঁচজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় একজন পাচারকারীকেও আটক করা হয়।উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে,কয়েকটি সংঘবদ্ধ চক্র বিদেশে উন্নত জীবনের প্রলোভন,উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের ফাঁদে ফেলে। পরবর্তীতে তাদের পাহাড়ি এলাকায় জিম্মি করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হয়। পাচারকারীরা সুযোগ বুঝে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল দিয়ে বোটযোগে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল।উদ্ধারকরা ও আটক পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন।

এদিকে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান,‘মানব পাচার রোধে কোস্টগার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য,টেকনাফের বিভিন্ন এলাকায় সাগর পথে অবৈধভাবে মানুষ পাচারের ঘটনা নিয়মিতভাবে ঘটছে। নিরাপদ ও বৈধ পথে অভিবাসন নিশ্চিত করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর এ অভি যান চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!