শিরোনাম :
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তুরস্ক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন,টেকনাফ সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলমের বড় পুত্র হাফেজ আমির উদ্দিন রিফাত টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন,হেভিওয়েট প্রার্থী মৌলভী মো. আলম বৃহত্তর নয়াপাড়া বাসীর অধিকার আদায়ের স্বার্থে আমরা যেকোন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলী আহমেদ প্রত্যক্ষ ভোটে শাহপরীরদ্বীপে যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নুর কালাম দিনমজুর শ্রমিকদের বেতন আত্মসাৎ করার অভিযোগ উঠেছে, সাবরাং জিরো পয়েন্টের কন্ডাক্টর হারেস নামের এই ব্যাক্তির বিরুদ্ধে সাবরাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন,হেভিওয়েট প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলম,তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন বাহার ছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন,এলাকাবাসী বিজিবির পৃথক অভিযানে ৪লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক  মহেশখালীতে পুলিশের অভিযানে যুবলীগ নেতা কাশেম গ্রেফতার জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন,টেকনাফ সদর ইউনিয়নের নবগঠিত ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আব্দুল আজিজ,তিনি সবার নিকট দোয়া ও সমর্থন কামনা করেন

পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি আটক, অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম / ৯৮৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া

 

‎কক্সজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে। থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নির্দেশে শনিবার দিবাগত রাতে থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

‎পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার আগে সাহারবিল ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় অভিযান চালিয়ে

হত্যা মামলার এজাহারনামীয় আসামি তৌহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক রাতে একটি বাড়ি থেকে একনলা বন্দুক, ৮ টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তৌহিদুল ইসলাম ওই ইউনিয়নের উমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে।

অপরদিকে এদিন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামিরা হলেন চকরিয়া উপজেলার

ফাসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান ১ নম্বর ওয়ার্ড এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাতুল ইসলাম, সাহারবিল ইউনিয়নের আবদুল করিমের ছেলে আলী আহমদ ও বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী এলাকার বজল আহমদের ছেলে রমজান আলী।

 

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম শাহারবিল ইউনিয়নের চিংড়িজোনের শেকাব উদ্দিন হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। অস্ত্র উদ্ধারের ঘটনার সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

‎এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত মামলায় গ্রেফতার ৩ আসামী রোববার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে পাঠানো হয়েছে।

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!