শিরোনাম :
তৃণমূলের শক্ত সমর্থন,টেকনাফ উপজেলা ছাত্রদলের নেতৃত্বে সম্ভাব্য আলোচনার নাম-ছাত্র নেতা সাইফুল ইসলাম হ্নীলার মরিচ্যাঘোনা এলাকার ইয়াবা ডন ফায়সাল ফের ইয়াবাসহ আটক হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে মেম্বাররা স্বাক্ষর দিয়েছে বিদায় আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি,সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানকে বরণ করে নিলেন ইউনিয়ন বাসী আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নই,সাংবাদিক ভাইয়েরা সঠিক যাচাই-বাছাই ছাড়া আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল মান্নান,সাবরাং ইউনিয়ন পরিষদ সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শাহপরীরদ্বীপ ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান মেম্বার তিনি উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন,সাবরাং ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ মেম্বার।তিনি সবার নিকট দোয়া ও পরামর্শ কামনা করেন টেকনাফ সদরের ২নং ওয়ার্ড উত্তর লেংগুর বিল এলাকার সড়কের বেহাল দশা,ঠিকাদারের অবহেলায় পানি বন্ধি ৫শতাধিক মানুষ। টেকনাফে নূরানী মাদ্রাসার ছাত্র নিখোঁজ,৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি জানি আলম এর সন্ধান  রামু থেকে টেকনাফের আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা পঙ্গু সৈয়দুল হক আটক,এলাকাবাসীর স্বস্তি,তার ভাই ফারুক অধরা

পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি আটক, অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম / ৯২৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া

 

‎কক্সজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে। থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নির্দেশে শনিবার দিবাগত রাতে থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

‎পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার আগে সাহারবিল ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় অভিযান চালিয়ে

হত্যা মামলার এজাহারনামীয় আসামি তৌহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক রাতে একটি বাড়ি থেকে একনলা বন্দুক, ৮ টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তৌহিদুল ইসলাম ওই ইউনিয়নের উমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে।

অপরদিকে এদিন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামিরা হলেন চকরিয়া উপজেলার

ফাসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান ১ নম্বর ওয়ার্ড এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাতুল ইসলাম, সাহারবিল ইউনিয়নের আবদুল করিমের ছেলে আলী আহমদ ও বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী এলাকার বজল আহমদের ছেলে রমজান আলী।

 

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম শাহারবিল ইউনিয়নের চিংড়িজোনের শেকাব উদ্দিন হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। অস্ত্র উদ্ধারের ঘটনার সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

‎এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত মামলায় গ্রেফতার ৩ আসামী রোববার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
error: Content is protected !!
error: Content is protected !!