কক্সবাজারের টেকনাফ উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুশ শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রশীদুল আলম চেয়ারম্যানের নেতৃত্বে সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন,সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমজানসহ আরও নেতাকর্মীরা।
সৌজন্য সাক্ষাতে দলীয় কর্মকাণ্ড,সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।