প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান,সাবরাং কাটাবনিয়া এলাকার সৌদি প্রবাসী মো.ইলিয়াস এবং মো.শফিক,তাঁদের দাবি কিছু কুচক্রী মহল আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে
প্রেসবিজ্ঞপ্তি!
টেকনাফের বিভিন্ন ফেসবুক পেজে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান,সাবরাং কাটাবনিয়া এলাকার সৌদি প্রবাসী মো.ইলিয়াস তাঁর ছোটভাই মো.শফিক।
মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শফিকের বিরুদ্ধে কাটাবনিয়া নৌঘাটে মাদক খালাসের অভিযোগ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে,যা সম্পূর্ণ ভূয়া,মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত।
আমরা দুইভাই উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মানহানি মামলা দায়ের করার জন্য প্রস্তুতি নিয়েছি পারিবারিকভাবে।উক্ত সংবাদে আমার ছোট ভাই শফিক কে কাটাবনিয়ার নৌঘাটে মাদক খালাসের অভিযোগ হিসাবে আখ্যায়িত করা হয়েছে তা মোটেও সত্য নয় বরং মিথ্যা।
আমি এবং আমার ছোট ভাই শফিক কেমন মানুষ এবং কোন ধরনের মানুষ এলাকার সবাই অবগত।আমি একজন সৌদি প্রবাসী বর্তমানে আমার ছোটভাই মো. শফিক আমাদের পৈতৃক সম্পত্তি আনুমানিক ২একর সুপারি বাগান থেকে সুপারি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে। পাশাপাশি আমার পারিবারিক একটি নৌকাও রয়েছে,যার দেখাশোনার দায়িত্বে আমার ছোটভাই শফিক।
কিছু কুচক্রী মহল আমি এবং আমার ছোট ভাই মো. শফিককে আমার আত্মীয়-স্বজন,সমাজ, প্রশাসন,গণমাধ্যমের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে।
আমরা উক্ত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনসহ কাউকে বিচলিত না হওয়ার জন্য অনুরোধ করছি।প্রয়োজনে সরজমিনে আমার এলাকা কাটাবনিয়া এবং কাটাবনিয়ার নৌঘাটে গিয়ে জেলেদের কাছ থেকে তথ্য নিয়ে সঠিক যাচাই-বাছাই করার জন্য প্রসাশনের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
অন্যদিকে সাবরাং কাটাবনিয়া এলাকার ওয়ার্ড বিএনপির নেতা মৌলভী সালামত উল্লাহ বলেন,আমার এলাকার সৌদি প্রবাসী মো. ইলিয়াস এবং তার ছোটভাই শফিককে আমি ব্যাক্তিগত ভাবে চিনি এবং জানি।তারা দুইভাই জীবনে কখনোই কোন অসামাজিক কাজের সাথে জড়িত ছিলো না। শুনেছি আমি এলাকার কিছু কুচক্রী মহল ইর্ষান্বিত হয়ে তাঁদের দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদকারী:সৌদি প্রবাসী মো,ইলিয়াস,মো. শফিক কাটাবনিয়া,সাবরাং,টেকনাফ,কক্সবাজার।
All rights reserved © 2025 Teknaf24.Com
Developed By: Azad Web IT