প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা জানান, কাশেম স্টোরের স্বত্বাধিকারী ব্যাবসায়ী মোহাম্মদ কাশেম
তিনি জানান,জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত টেকনাফে সক্রিয় মানবপাচারের মাস্টারমাইন্ড চক্র শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে,যা সম্পূর্ণ ভূয়া,মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত।
আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদে আমাকে মানব পাচারকারী হিসাবে আখ্যায়িত করা হয়েছে তা মোটেও সত্য নয়।
আমি কেমন মানুষ এবং কোন ধরনের মানুষ এলাকার সবাই অবগত।আমি বর্তমানে টেকনাফ পৌরসভার আলী আহমদ মার্কেটের দোকানের কাশেম স্টোরের স্বত্বাধিকারী একজন ইলেকট্রনিক ব্যাবসায়ী।পাশাপাশি আমার ইলেকট্রনিক্স পণ্যের ৫টি ডিলারশিপ রয়েছে,এসব পণ্য থেকে বেচাবিক্রি করে যা লাভ হয় ওখান থেকে স্বল্প লাভবানের টাকা মানবিক কাজে ব্যায় করি। এসব মানবিক কাজ দেখে একটি কুচক্রী মহল আমাকে আমার
আত্মীয়-স্বজন,সমাজ,প্রশাসন,গণমাধ্যমের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে।
উক্ত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনসহ কাউকে বিচলিত না হওয়ার জন্য অনুরোধ করছি। প্রয়োজনে সরজমিনে আমার এলাকায় শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া গিয়ে সঠিক যাচাই-বাছাই করার জন্য প্রসাশনের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
অন্যদিকে আলহাজ্ব নুর মোহাম্মদ স্মৃতি ফাউন্ডেশন পরিবার জানান,মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ,আমাদের আলহাজ্ব নুর মোহাম্মদ স্মৃতি ফাউন্ডেশন পরিবারের প্রিয় চেয়ারম্যান মোহাম্মদ কাশেম এর বিরুদ্ধে জাতীয় দৈনিক ইনকিলাব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবপাচারকারী সাজানোর ঘৃণ্য অপচেষ্ঠা এবং ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। মোহাম্মদ কাশেম সাহেব,ব্যাক্তিগত জীবনে কখনোই কোন অসামাজিক বা অবৈধ কাজের সাথে জড়িত ছিলেন না। আর্তমানবতার সেবায় তার নিবেদিত প্রাণ, ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল এই নোংরা রাজনীতি করছে।
নিবেদক,
আলহাজ্ব নুর মোহাম্মদ স্মৃতি ফাউন্ডেশন পরিবার, শাহপরীরদ্বীপ, সাবরাং,টেকনাফ, কক্সবাজার।
All rights reserved © 2025 Teknaf24.Com
Developed By: Azad Web IT