
টেকনাফ মেরিন ড্রাইভ থেকে তিন টুকরো মরদেহ উদ্ধার করলো পুলিশ
ইব্রাহীম মাহমুদ,টেকনাফ
কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের পাশে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত তিন টুকরো মরদেহ উদ্ধার করলো পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন নোয়াখালী পাড়ার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে বিকেল ৫টার দিকে এই রিপোর্টে লেখা পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ওই মরদেহটি আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী কোনো এক যুবকের বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কে পাশে বস্তবন্দী মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে বস্তবন্দি অবস্থায় ওই মরদেহের তিনটি খণ্ডিত অংশ উদ্ধার করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান,স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী অবস্থায় তিন টুকরো একটি মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
All rights reserved © 2025 Teknaf24.Com
Developed By: Azad Web IT