টেকনাফ উপজেলা থেকে প্রকাশিত কয়েকটি ফেসবুক আইডি পেইজ থেকে গত কয়েকদিন ধরে টেকনাফ সদরের বরইতলি এলাকায় ইয়াবা ও মানব পাচারকারী আমার নামে অভিযোগ" শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদে আমাকে ইয়াবা ও মানব পাচারকারী হিসাবে আখ্যায়িত করা হয়েছে তা মোটেও সত্য নয়। বিষয়টি নিয়ে প্রসাশনও অবগত। আমি সুর্নামের সাথে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছি। এমনকি আমি ছোট কাল থেকে মাছের ব্যবসা বা নাফনদীর নৌকা দিয়ে মাছ শিকার করতেছি বিষয়টি সকলের জানা আছে।
এমনকি আমাদের এলাকায় কিছু বহিরাগত এসে মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ও ইয়াবা পাচার করছে। সেই গুলো এলাকার স্বার্থে বাঁধা প্রধান করার কারণে উল্টো আমাকে অপরাধী সাজিয়ে সমাজ এবং প্রশাসনের কাছে হেয় প্রতিপন্ন করে যাচ্ছে। আমি মাছের ব্যবসা করে পরিবার পরিজনের জীবন জীবিকা নির্বাহ করে আসছি। আমি ইয়াবা, রোহিঙ্গা অনুপ্রবেশ ও রাষ্ট্র বিরোধী কোন কর্মকান্ডের সাথে জড়িত ছিলাম না। ইয়াবা ও রোহিঙ্গ অনুপ্রবেশের মত ঘৃণ ব্যবসায় জড়িত থাকার প্রশ্নই আসেনা।
গত এক সাপ্তাহ আগে টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়া এলাকার ও বর্তমানে বরইতলি এলাকার হাসানের ছেলে নেজাম বসবাস করে ইয়াবা ও রোহিঙ্গা অনুপ্রবেশ করছে এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকাবাসীর পাশাপাশি আমিও ছিলাম এমনকি তাদের অন্যায় কাজকে আমরা আশ্রয় দেয়নি,আমি তাকে বাঁধা দিলে সেই সুত্র ধরে কিছু সংবাদকর্মীরা আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছে। এমনকি একটি মহল আমাকে এবং আমার আত্মীয় স্বজনদের সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। উক্ত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনসহ কাউকে বিচলিত না হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী:
মাছ ব্যবসায়ী মো. সিরাজ
৯ নং ওয়ার্ড বরইতলি
টেকনাফ সদর ইউনিয়ন।
All rights reserved © 2025 Teknaf24.Com
Developed By: Azad Web IT