টেকনাফ প্রতিনিধি
আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে কক্সবাজারের টেকনাফ সীমান্তের সকল বৈধ ব্যবসার পথ খোলে তরুণদের কর্মসংস্থারের দোয়ার উম্মোচন হবে। তরুণ-ত্যাগীদের সাথে নিয়ে জনবান্ধব নতুন নেতৃত্বে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাত আরও শক্তিশালী করতে ধানের শীর্ষের বিজয়ী নিশ্চিত করা হবে।
মঙ্গলবার বিকেলে টেকনাফ পৌরসভাস্থল বাসস্ট্যান্ডে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ এইসব কথা বলেন। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার-পেষ্টুন নিয়ে ‘খুনি হাসিনা বিচারের দাবি’ জানিয়ে শ্লোগানে কয়েক হাজার নেতা-কর্মী সমাবেশে যোগ দেন।
প্রধান বক্তা আবদুল্লাহ আরও বলেন,'তারেক রহমানের ডাকে বৈষম্যহীন নতুন বাংলাদেশ নির্মাণে আমরা সীমান্তের মানুষ জেগেছি।তবে বিভিন্ন অজুহাতে একটি বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্র করার চেষ্টা করছে,সেটি সাধারন জনগন হতে দেবেনা। এদেশের মানুষ তরুণ নেতৃত্ব চাই।যুব সমাজ-তরুণ ত্যাগীদের নিয়ে আগামীতে ধানের শীর্ষের বিজয়ী নিশ্চিতের লক্ষ্যে মানুষের ভালোবাসা নিয়ে তারেক রহমানের ৩১দফা বাস্তাবায়নের লক্ষ্যে জনগনের ধারে ধারে ঘুরেছি। পাশাপাশি বিএনপি ক্ষমতা আসলে টেকনাফ সীমান্ত বাণিজ্যে দীর্ঘদিন বন্ধ থাকা স্থলবন্দরসহ সকল বৈধ ব্যবসার পথ খোলে দেওয়া হবে। সেখানে সীমান্তের লাখো তরুণ কর্মসংস্থার সুযোগ পাবে। এছাড়া জনবান্ধন হয়ে মানুষের অধিকার আদায়ে কাজ করেছি।’
সমাবেশে জেলা বিএনপি নেতা সুলতান আহমদ আহমেদ বলেন,‘সীমান্তে ৪৭ বছর ধরে একটি পরিবার বিভাজন সৃষ্টি করে আসছে। মানুষ তাদের আর গ্রহন করবে না,এবার সীমান্তের মানুষ নতুন নেতৃত্ব বেঁচে নেবে। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,যুব নেতা জিয়াউর রহমান জিহাদ,যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম,গিয়াস উদ্দিন ভুলু, এইচ এম ফারুক শরীফ,পৌর যুবনেতা মোহাম্মদ আমিন প্রমুখ। যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী শেষে চত্বরে এক বিশাল মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা।
All rights reserved © 2025 Teknaf24.Com
Developed By: Azad Web IT