ইব্রাহীম মাহমুদ,টেকনাফ
কক্সবাজারের টেকনাফে ১৬ লিটার দেশীয় চোলাই মদসহ একটি ইজিবাইক জব্দ করেছে টেকনাফ(২বিজিবি)।এসময় ৫জন মাদক পাচারকারী কে আটক করতে সক্ষম হয়।
এ অভিযানে বিজিবির মাদক শনাক্তকরণে দক্ষ কে-নাইন ডগ ‘মেঘলা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
শনিবার(২৫ অক্টোবর) রাত ৮ টার দিকে বিজিবির অধিনায়ক লে.কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানান,আজ,(২৫ অক্টোবর)আনুমানিক দুপুর ২ টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন(২বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা হ্নীলা থেকে টেকনাফগামী ১টি ইজি বাইককে নিয়মিত তল্লাশির জন্য থামায়। বাইকটি তল্লাশির একপর্যায়ে নারকোটিক্স ডগ 'মেঘলা' নির্দিষ্ট যাত্রীর শরীর ও ইজি বাইকে মাদকের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেয়। মেঘলার অব্যাহত সংকেত এবং একই সঙ্গে যাত্রীর ও চালকের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা মাদক বহনের বিষয়ে নিশ্চিত হন। পরবর্তীতে টহল সদস্য কর্তৃক বিস্তারিত তল্লাশি করে ইজি বাইকের পিছনের সীটের নীচে বিশেষভাবে লুকানো অবস্থায় পানির বোতলের মাঝে ১৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং মদ বহনকারী ও মদ বহনে সহায়তাকারী ইজি বাইকসহ চালককে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এদিকে আটককৃত আসামিরা হলেন,টেকনাফ পৌরসভার নাইটংপাড়া এলাকার আব্দুল জব্বার এর পুত্র ইয়াছিন আরাফাত,আমির শরীফ এর পুত্র এনায়েত উল্লাহ,দিল মাহমুদ এর পুত্র আব্দুর রহমান,ঝালকাঠি জেলার রাজাপুর থানার চারাখালীর বাবুল হোসেন এর পুত্র রাশেদুল করিম নিজাম,টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার মোহাম্মদ জলিল এর পুত্র মোহাম্মদ আমিন।
বিজিবির অধিনায়ক আরও জানান,দেশের সীমান্ত প্রহরায় বিজিবি সর্বদা অতন্দ্র প্রহরী। মাদকমুক্ত দেশ গড়ার এই অঙ্গীকার নিয়ে আরও কঠোরভাবে বিজিবির অভিযান চলবে।
All rights reserved © 2025 Teknaf24.Com
Developed By: Azad Web IT